ফেদেরিকো ভালভের্দে

ফেদেরিকো ভালভের্দে

মিডফিল্ডার
  • জার্সি নম্বর : ০৮
  • উচ্চতা : ৬'
  • ওজন : ৭৮ কেজি
  • বয়স : ২৮
  • জাতীয়তা : উরুগুয়ে
  • সর্বমোট গোল : 
  • ম্যাচ সংখ্যা : ৭৪
  • হলুদ কার্ড : 
  • লাল কার্ড : 

ফেদেরিকো ভালভের্দে [ জীবন-ইতিহাস ]

ফেদেরিকো সান্তিয়াগো ভালভার্দে দিপেত্তা—ফুটবল বিশ্বে যিনি ‘ফেদেরিকো ভালভার্দে’ নামেই পরিচিত। উরুগুয়ের এই তারকা ফুটবলার স্প্যানিশ লা লিগার সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ এবং উরুগুয়ে জাতীয় ফুটবল দলের হয়ে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে মাঠ মাতাচ্ছেন। মাঝমাঠের যেকোনো পজিশনে মানিয়ে নেওয়ার জাদুকরী ক্ষমতা, ক্লান্তিহীন কর্মক্ষমতা, দুর্দান্ত গতি এবং দূরপাল্লার জোরালো শটের জন্য সুপরিচিত ভালভার্দেকে বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা ও প্রভাবশালী মিডফিল্ডার হিসেবে গণ্য করা হয়।