লিওনেল মেসি

লিওনেল মেসি

ফরোয়ার্ড
  • জার্সি নম্বর : ১০
  • উচ্চতা : ৫' ৭"
  • ওজন : ৭২ কেজি
  • বয়স : ৩৮
  • জাতীয়তা : আর্জেন্টিনা
  • সর্বমোট গোল : ১২০
  • ম্যাচ সংখ্যা : ১৮৫
  • হলুদ কার্ড : 
  • লাল কার্ড : 

লিওনেল মেসি [ জীবন-ইতিহাস ]

আর্জেন্টিনার রোজারিও (Rosario) শহরটি বিশ্ব ইতিহাসে এক অনন্য গৌরবের অধিকারী। এই একটি শহরই পৃথিবীকে উপহার দিয়েছে মানব ইতিহাসের অন্যতম সেরা দুই আইকনকে—একজন ফুটবল মাঠের অবিসংবাদিত জাদুকর লিওনেল মেসি, আর অন্যজন বিশ্ব কাঁপানো কিংবদন্তি বিপ্লবী চে গুয়েভারা

আশ্চর্যজনক বিষয় হলো, শুধু জন্মস্থানই নয়, এই দুই মহাতারকার জন্মমাসও এক—জুন। ১৯২৮ সালের ১৪ জুন রোজারিওতে জন্ম নেন চে গুয়েভারা, আর ঠিক তার ৫৯ বছর পর, ১৯৮৭ সালের ২৪ জুন একই মাটিতে জন্ম নেন ফুটবলের মহাপুরুষ লিওনেল মেসি।