
লুমেন ফিল্ড
যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিম অঞ্চলের অন্যতম প্রধান অর্থনৈতিক ও ক্রীড়া নগরী ওয়াশিংটনের সিয়াটল। এই শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আধুনিক স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন হলো লুমেন ফিল্ড স্টেডিয়াম (Lumen Field)। ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল ভেন্যু হিসেবে ফুটবল বিশ্বের মেগা উন্মাদনা লুফে নিতে পুরোপুরি প্রস্তুত ২০০২ সালে নির্মিত এই স্টেডিয়ামটি। সিয়াটল ডাউনটাউনের খুব কাছে অবস্থিত হওয়ায় এবং চমৎকার যাতায়াত ব্যবস্থার কারণে এটি সমর্থকদের অন্যতম প্রিয় মাঠ। এবার ফুটবল বিশ্বকাপের মঞ্চে এই দৃষ্টিনন্দন ভেন্যুতে নকআউট পর্বসহ মোট ৬টি হাই-ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এক নজরে লুমেন ফিল্ড স্টেডিয়ামের তথ্য দেখুন-
অবস্থান: সিয়াটল, ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
ধারণক্ষমতা: ৬৮,৭৪০
নির্মাণ: ২০০২
ম্যাচ সংখ্যা: ৬টি (গ্রুপ পর্ব ৪টি, নকআউট ২টি)
নিচে সম্পূর্ণ ম্যাচ সূচি দেওয়া হলো-
গ্রুপ পর্বের ম্যাচসমূহ (৪টি)
• বেলজিয়াম বনাম মিশর
• যুক্তরাষ্ট্র বনাম অস্ট্রেলিয়া
• বসনিয়া ও হার্জেগোভিনা বনাম কাতার
• মিশর বনাম ইরান
নকআউট পর্বের ম্যাচসমূহ (২টি)
• রাউন্ড অব ৩২ (Round of 32): গ্রুপ জি (G) বিজয়ী বনাম গ্রুপ এ/ই/এইচ/আই/জে (A/E/H/I/J) এর তৃতীয় স্থান অধিকারী দল
• রাউন্ড অব ১৬ (Round of 16): কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করার মেগা ফাইট
স্পেন
আর্জেন্টিনা