
হার্ড রক স্টেডিয়াম
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অন্যতম প্রধান আকর্ষণ এবং গ্ল্যামারের শহর মায়ামি। এই শহরের ক্রীড়া সংস্কৃতির মূল কেন্দ্রবিন্দু হলো বিশ্বখ্যাত হার্ড রক স্টেডিয়াম (Hard Rock Stadium)। ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল ভেন্যু হিসেবে ফুটবল বিশ্বের উন্মাদনা লুফে নিতে পুরোপুরি প্রস্তুত ১৯৮৭ সালে নির্মিত এই ঐতিহাসিক স্টেডিয়ামটি। ফুটবল, টেনিস থেকে শুরু করে ফর্মুলা ওয়ানের মতো মেগা ইভেন্ট সফলভাবে আয়োজন করা এই ভেন্যুতে এবার ফুটবল বিশ্বকাপের মঞ্চে কোয়ার্টার ফাইনাল ও ব্রোঞ্জ মেডেল নির্ধারণী ম্যাচসহ মোট ৭টি হাই-ভোল্টেজ লড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এক নজরে সোফি স্টেডিয়ামের তথ্য দেখুন-
অবস্থান: মায়ামি গার্ডেন্স, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র
ধারণক্ষমতা: ৬৫,৩২৬
নির্মাণ: ১৯৮৭
ম্যাচ সংখ্যা: ৭টি (গ্রুপ পর্ব ৪টি, নকআউট ৩টি)
নিচে সম্পূর্ণ ম্যাচ সূচি দেওয়া হলো-
গ্রুপ পর্বের ম্যাচসমূহ (৪টি)
• সৌদি আরব বনাম উরুগুয়ে
• উরুগুয়ে বনাম কেপ ভার্দে
• স্কটল্যান্ড বনাম ব্রাজিল
• কলম্বিয়া বনাম পর্তুগাল
নকআউট পর্বের ম্যাচসমূহ (৩টি)
• রাউন্ড অব ৩২ (Round of 32): গ্রুপ জে (J) বিজয়ী বনাম গ্রুপ এইচ (H) রানার্স-আপ
• কোয়ার্টার ফাইনাল (Quarter-Final): সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার মেগা লড়াই
• তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ (Third Place Play-off): বিশ্বকাপের ব্রোঞ্জ মেডেল বা তৃতীয় স্থান নির্ধারণী মেগা ম্যাচ
স্পেন
আর্জেন্টিনা