
অ্যারোহেড স্টেডিয়াম
<p>যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ক্রীড়া সংস্কৃতির কেন্দ্রবিন্দু এবং ফুটবল ভক্তদের আবেগের অপর নাম কানসাস সিটি। এই শহরের প্রধান অহংকার হলো ঐতিহ্যবাহী অ্যারোহেড স্টেডিয়াম (Arrowhead Stadium)।</p><p>২০২৬ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল ভেন্যু হিসেবে ফুটবল বিশ্বকে স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত ১৯৭২ সালে নির্মিত এই ঐতিহাসিক স্টেডিয়ামটি। অ্যারোহেড স্টেডিয়ামটি কানসাস সিটি চিফসের হোম গ্রাউন্ড। ২০১৪ সালে নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের বিপক্ষে ম্যাচে ১৪২.২ ডেসিবেল শব্দমাত্রা রেকর্ড করে এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী বিশ্বের সবচেয়ে জোরালো আউটডোর স্পোর্টস ভেন্যু হিসেবে স্বীকৃতি পেয়েছে।</p><p>কানসাস সিটি স্টেডিয়ামটি সাধারণত ‘অ্যারোহেড ফিল্ড’' নামে পরিচিত। এই মাঠে এবার ফুটবল বিশ্বকাপের মেগা মঞ্চে সেমিফাইনালসহ মোট ৬টি হাই-ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এক নজরে অ্যারোহেড স্টেডিয়ামের তথ্য দেখুন- অবস্থান: কানসাস সিটি, মিসৌরি, যুক্তরাষ্ট্র ধারণক্ষমতা: ৭৬,৪১৬ নির্মাণ: ১৯৭২ ম্যাচ সংখ্যা:৬টি (গ্রুপ পর্ব ৪টি, নকআউট ২টি) নিচে সম্পূর্ণ ম্যাচ সূচি দেওয়া হলো: গ্রুপ পর্বের ম্যাচসমূহ (৪টি) * আর্জেন্টিনা বনাম আলজেরিয়া * ইকুয়েডর বনাম কুরাসাও * তিউনিসিয়া বনাম নেদারল্যান্ডস * আলজেরিয়া বনাম অস্ট্রিয়া নকআউট পর্বের ম্যাচসমূহ (২টি) * রাউন্ড অব ৩২ (Round of 32): গ্রুপ কে (K) বিজয়ী বনাম গ্রুপ ডি/ই/আই/জে/এল (D/E/I/J/L) এর তৃতীয় স্থান অধিকারী দল * বিশ্বজয়ের ফাইনালিস্ট নির্ধারণী মেগা সেমিফাইনাল ম্যাচ</p>
স্পেন
আর্জেন্টিনা