বিএমও ফিল্ড

stadium icon বিএমও ফিল্ড

উত্তর আমেরিকার ফুটবল মানচিত্রে কানাডার ফুটবল আবেগের মূল কেন্দ্রবিন্দু হলো অন্টারিও প্রদেশের টরন্টো শহরে অবস্থিত বিএমও ফিল্ড স্টেডিয়াম (BMO Field)। ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল ভেন্যু হিসেবে কানাডার মাটিতে প্রথম ম্যাচ আয়োজন করার ঐতিহাসিক গৌরব অর্জন করতে যাচ্ছে ২০০৭ সালে নির্মিত এই স্টেডিয়ামটি। যুব বিশ্বকাপ থেকে শুরু করে আন্তর্জাতিক নারী ফুটবলের বহু স্মরণীয় ইতিহাসের সাক্ষী এই মাঠে এবার বিশ্বকাপের মূল মঞ্চে নকআউট পর্বসহ মোট ৬টি হাই-ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এক নজরে বিএমও ফিল্ড স্টেডিয়ামের তথ্য দেখুন-
অবস্থান: টরন্টো, অন্টারিও, কানাডা
ধারণক্ষমতা: ৪৫,৭৬৩
নির্মাণ: ২০০৭
ম্যাচ সংখ্যা: ৬টি (গ্রুপ পর্ব ৫টি, নকআউট পর্ব ১টি)
নিচে সম্পূর্ণ ম্যাচ সূচি দেওয়া হলো-

গ্রুপ পর্বের ম্যাচসমূহ (৫টি)
• কানাডা বনাম বসনিয়া ও হার্জেগোভিনা
• ঘানা বনাম পানামা
• জার্মানি বনাম আইভরি কোস্ট
• পানামা বনাম ক্রোয়েশিয়া
• সেনেগাল বনাম ইরাক

নকআউট পর্বের ম্যাচ (১টি)
• গ্রুপ কে রানার্স-আপ বনাম গ্রুপ এল রানার্স-আপ