
সোফি স্টেডিয়াম
২০২৬ ফিফা বিশ্বকাপের মহোৎসবে আধুনিকতা ও জাঁকজমকের দিক থেকে ফুটবল বিশ্বের মূল আকর্ষণ ক্যালিফোর্নিয়ার ইনগলউডে অবস্থিত সোফি স্টেডিয়াম (SoFi Stadium)। লস অ্যাঞ্জেলেসের এই মেগা ভেন্যু এই বিশ্বকাপের অফিশিয়াল ১৬টি ভেন্যুর মধ্যে সবচেয়ে নতুন এবং আধুনিক স্টেডিয়াম। ২০২০ সালে উন্মোচনের পর থেকেই এটি বিশ্বমানের ক্রীড়া ও বিনোদন ইভেন্টের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এবার ফুটবল বিশ্বকাপের মঞ্চে এই মাঠে স্বাগতিক যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ম্যাচসহ অনুষ্ঠিত হতে যাচ্ছে মোট ৮টি হাই-ভোল্টেজ লড়াই।
এক নজরে সোফি স্টেডিয়ামের তথ্য দেখুন-
অবস্থান: ইনগলউড, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
ধারণক্ষমতা: ৭০,২৪০
নির্মাণ: ২০২০
ম্যাচ সংখ্যা:৮টি (গ্রুপ পর্ব ৫টি, নকআউট ৩টি)
নিচে সম্পূর্ণ ম্যাচ সূচি দেওয়া হলো-
গ্রুপ পর্বের ম্যাচসমূহ (৫টি)
• যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে
• ইরান বনাম নিউজিল্যান্ড
• সুইজারল্যান্ড বনাম বসনিয়া ও হার্জেগোভিনা
• বেলজিয়াম বনাম ইরান
• তুরস্ক বনাম যুক্তরাষ্ট্র
নকআউট পর্বের ম্যাচসমূহ (৩টি)
• রাউন্ড অব ৩২ (ম্যাচ ১): গ্রুপ এ (A) রানার্স-আপ বনাম গ্রুপ বি (B) রানার্স-আপ
• রাউন্ড অব ৩২ (ম্যাচ ২): গ্রুপ এইচ (H) বিজয়ী বনাম গ্রুপ জে (J) রানার্স-আপ
• কোয়ার্টার ফাইনাল (Quarter-Final): সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার মেগা লড়াই
স্পেন
আর্জেন্টিনা