জিলেট স্টেডিয়াম

stadium icon জিলেট স্টেডিয়াম

উত্তর আমেরিকার ফুটবল উন্মাদনার অন্যতম ঐতিহাসিক কেন্দ্রবিন্দু হলো যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফক্সবোরো শহর। বোস্টন শহর থেকে প্রায় ২২ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই শহরের প্রধান আকর্ষণ হলো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জিলেট স্টেডিয়াম (Gillette Stadium)। ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল ভেন্যু হিসেবে ফুটবল বিশ্বকে বরণ করে নিতে পুরোপুরি প্রস্তুত এই বহুমুখী স্টেডিয়ামটি। ২০০৩ সালের ফিফা নারী ফুটবল বিশ্বকাপের সফল আয়োজক এই ভেন্যুতে এবার পুরুষ বিশ্বকাপের মঞ্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে মোট ৭টি হাই-ভোল্টেজ ম্যাচ।

এক নজরে মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামের তথ্য-
অবস্থান: ফক্সবোরো, ম্যাসাচুসেটস, যুক্তরাষ্ট্র
ধারণক্ষমতা: ৬৫,৮৭৮
নির্মাণ: ২০০২
ম্যাচ সংখ্যা: ৭টি (গ্রুপ পর্বের ৫টি, নকআউট ২টি)

নিচে সম্পূর্ণ ম্যাচ সূচি দেওয়া হলো:
গ্রুপ পর্বের ম্যাচসমূহ (৫টি)
• হাইতি বনাম স্কটল্যান্ড
• ইরাক বনাম নরওয়ে
• স্কটল্যান্ড বনাম মরক্কো
• ইংল্যান্ড বনাম ঘানা
• নরওয়ে বনাম ফ্রান্স
নকআউট পর্বের ম্যাচসমূহ ( ২টি)
• রাউন্ড অব ৩২ (Round of 32): গ্রুপ ই (E) বিজয়ী বনাম গ্রুপ এ/বি/সি/ডি/এফ এর তৃতীয় স্থান অধিকারী দল
• রাউন্ড অব ১৬ (Round of 16): কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করার হাই-ভোল্টেজ লড়াই