
এনআরজি স্টেডিয়াম
টেক্সাসের বৃহত্তম এবং যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান ক্রীড়া নগরী হিউস্টনের গর্ব হলো এনআরজি স্টেডিয়াম (NRG Stadium)। ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল ভেন্যু হিসেবে ফুটবল বিশ্বের উন্মাদনা লুফে নিতে পুরোপুরি প্রস্তুত এই বহুমুখী স্টেডিয়ামটি। ২০০২ সালে উদ্বোধনের পর থেকেই এটি আমেরিকান ফুটবলের পাশাপাশি আন্তর্জাতিক সকার (ফুটবল) ম্যাচের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। এবার ফুটবল বিশ্বকাপের মেগা মঞ্চে এই মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে নকআউট পর্বসহ মোট ৭টি আকর্ষণীয় ম্যাচ।
এক নজরে এনআরজি স্টেডিয়ামের তথ্য দেখুন-
অবস্থান: হিউস্টন, টেক্সাস, যুক্তরাষ্ট্র
ধারণক্ষমতা: ৭২,২২০
নির্মাণ: ২০০২
ম্যাচ সংখ্যা: ৭টি (গ্রুপ পর্ব ৫টি, নকআউট ২টি)
নিচে সম্পূর্ণ ম্যাচ সূচি দেওয়া হলো:
গ্রুপ পর্বের ম্যাচসমূহ (৫টি)
• জার্মানি বনাম কুরাসাও
• পর্তুগাল বনাম কঙ্গো ডিআর
• নেদারল্যান্ডস বনাম সুইডেন
• পর্তুগাল বনাম উজবেকিস্তান
• কেপ ভার্দে বনাম সৌদি আরব
নকআউট পর্বের ম্যাচসমূহ (২টি)
• রাউন্ড অব ৩২ (Round of 32): গ্রুপ সি (C) বিজয়ী বনাম গ্রুপ এফ (F) রানার্স-আপ
• রাউন্ড অব ১৬ (Round of 16): কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার হাই-ভোল্টেজ লড়াই
স্পেন
আর্জেন্টিনা