Logo
Logo
×

আনন্দ নগর

এইচবিও’র স্ট্রিমিং সেবায় যুক্ত হচ্ছে ফ্রেন্ডস ও দ্য বিগ ব্যাং থিওরি

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এইচবিও’র স্ট্রিমিং সেবায় যুক্ত হচ্ছে ফ্রেন্ডস ও দ্য বিগ ব্যাং থিওরি

সংগৃহীত ছবি

জনপ্রিয় সিটকম ‘ফ্রেন্ডস’ ও ‘দ্য বিগ ব্যাং থিওরি’ ২০২৬ সালের জানুয়ারি থেকে এইচবিও’র স্ট্রিমিং সেবায় যুক্ত হচ্ছে। সম্প্রতি বাংলাদেশে এ প্ল্যাটফর্মটির যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশ ছাড়াও কম্বোডিয়া, ম্যাকাও, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইউক্রেনসহ ১৫টি দেশে চালু হলো ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির শীর্ষস্থানীয় ও বৈশ্বিকভাবে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘এইচবিও ম্যাক্স’র সেবা।

১৬ অক্টোবর থেকে এসব দেশের দর্শকরা একক প্ল্যাটফর্ম থেকেই উপভোগ করতে পারছেন এইচবিও, ম্যাক্স অরিজিনালস, ডিসি ইউনিভার্স, হ্যারি পটার, ডিসি ইউনিভার্স, ওয়ার্নার ব্রোস ও ডিসকভারির মতো জনপ্রিয় ব্র্যান্ডের সব কনটেন্ট। এর পাশাপাশি থাকছে ব্লকবাস্টার সিনেমা, পুরস্কারজয়ী সিরিজ, বাস্তবধর্মী গল্প ও পরিবারের সবার জন্য উপযোগী কনটেন্ট। এইচবিও ও ম্যাক্স অরিজিনালসের কনটেন্ট প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্সে ২৭ অক্টোবর প্রিমিয়ার হবে নতুন অরিজিনাল সিরিজ ‘ইট : ওয়েলকাম টু ডেরি’। 

স্টিফেন কিংয়ের বিখ্যাত ইট ইউনিভার্সের গল্প নিয়ে নির্মিত এ সিরিজটি টেলিভিশনের জন্য নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা অ্যান্ডি মুশিয়েটি, বারবারা মুশিয়েটি ও জেসন ফুকস। আগামী মাসগুলোতে মুক্তি পাবে ‘মেগান ২.০,’ ‘মিশন : ইম্পসিবল : দ্য ফাইনাল রেকনিং,’ ‘হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন’ ও ‘ওয়েপনস’। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম