ঈদে সুবিধাবঞ্চিত মানুষের পাশে রাঙ্গুনিয়া স্বজন সমাবেশ
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৫:৫৮ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত পরিবারকে নতুন পোশাক দিয়েছে যুগান্তর স্বজন সমাবেশ রাঙ্গুনিয়া উপজেলা শাখা।
শনিবার (১৪ মার্চ) বিকালে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে স্বজনরা এসব উপহার সামগ্রী তুলে দেন।
ওই পোশাকের মধ্যে ছিল শিশুদের রঙিন জামা, প্রাপ্ত বয়স্কদের পাঞ্জাবি, লুঙ্গি, শাড়ি, শার্ট, থ্রি-পিচ।
উপহারসামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন- স্বজন সমাবেশ রাঙ্গুনিয়ার সহ-সভাপতি জাহেদুর রহমান, শিক্ষক এম মোরশেদ আলম, ব্যবসায়ী মাহাবুবুল আলম সিকদার, স্বজন সদস্য মো. ইমরান, যুগান্তর প্রতিনিধি আব্বাস হোসাইন আফতাব প্রমুখ।
