Logo
Logo
×

Advertisement

এশিয়া

সিএনএনের প্রতিবেদন

হ্যাকারদের কবলে চীনের সুপারকম্পিউটার, বিপুল সামরিক গোপন নথি ফাঁস

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০২:২৬ এএম

হ্যাকারদের কবলে চীনের সুপারকম্পিউটার, বিপুল সামরিক গোপন নথি ফাঁস

Advertisement

চীনের একটি রাষ্ট্রীয় সুপারকম্পিউটার থেকে বিপুল পরিমাণ গোপন সামরিক তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে, যা দেশটির ইতিহাসে অন্যতম বড় সাইবার নিরাপত্তা লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে। চুরি হওয়া তথ্যের মধ্যে প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ নথি ও মিসাইল প্রযুক্তির নকশাও রয়েছে বলে জানা গেছে।

হ্যাকারদের দাবি, তিয়ানজিনে অবস্থিত ন্যাশনাল সুপারকম্পিউটিং সেন্টার থেকে তারা প্রায় ১০ পেটাবাইট সংবেদনশীল ডেটা সংগ্রহ করেছে। এই কেন্দ্রটি চীনের হাজার হাজার গবেষণা প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট সংস্থাকে প্রযুক্তিগত সহায়তা প্রদান করে।

সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, ‘ফ্লেমিংচায়না’ নামের একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট গত ৬ ফেব্রুয়ারি এই ডেটা ফাঁসের কিছু নমুনা প্রকাশ করে। সেখানে মহাকাশ প্রযুক্তি, সামরিক গবেষণা, বায়োইনফরমেটিক্স ও ফিউশন সিমুলেশনসহ নানা গুরুত্বপূর্ণ খাতের তথ্য থাকার দাবি করা হয়। হ্যাকাররা এসব তথ্য বিক্রির জন্য ক্রিপ্টোকারেন্সিতে বিপুল অর্থ দাবি করছে।

বিশেষজ্ঞদের মতে, দুর্বল নিরাপত্তা ব্যবস্থার সুযোগ নিয়ে হ্যাকাররা সহজেই সিস্টেমে প্রবেশ করে এবং দীর্ঘ সময় অজান্তেই তথ্য সরিয়ে নেয়। একটি অনিরাপদ ভিপিএন ডোমেইনের মাধ্যমে তারা প্রবেশ করে এবং পরে বটনেট ব্যবহার করে প্রায় ছয় মাস ধরে ধাপে ধাপে ডেটা ডাউনলোড করে। ফাঁস হওয়া নমুনাগুলোতে গোপন চিহ্নযুক্ত চীনা নথি, বোমা সিমুলেশন ও মিসাইলের কারিগরি নকশা পাওয়া গেছে।

এই ঘটনা চীনের প্রযুক্তিগত অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তায় বিশ্বনেতৃত্বের লক্ষ্য থাকলেও দেশটির সাইবার নিরাপত্তা দুর্বলতা আগে থেকেই আলোচিত। এর আগে ২০২১ সালেও বিপুল সংখ্যক নাগরিকের ব্যক্তিগত তথ্য অনলাইনে অরক্ষিত অবস্থায় পাওয়া গিয়েছিল।

চীন সরকার নিজস্ব নীতিপত্রেও সাইবার নিরাপত্তাকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে স্বীকার করেছে এবং তা জোরদারের পরিকল্পনার কথা জানিয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে এই তথ্য ফাঁস দেশটির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৩ হাজার কোটি ডলারের পারস্পরিক শুল্ক কমাতে সম্মত যুক্তরাষ্ট্র-চীন

৩ হাজার কোটি ডলারের পারস্পরিক শুল্ক কমাতে সম্মত যুক্তরাষ্ট্র-চীন

চীনের তৎপরতা বাড়ায় প্রাতাস দ্বীপে নৌ টহল জোরদার তাইওয়ানের

চীনের তৎপরতা বাড়ায় প্রাতাস দ্বীপে নৌ টহল জোরদার তাইওয়ানের

ফিলিস্তিন চালাবে ফিলিস্তিনিরাই: চীন

ফিলিস্তিন চালাবে ফিলিস্তিনিরাই: চীন

চীনের প্রেসিডেন্টকে কী খাওয়ালেন ট্রাম্প, নৈশভোজে কারা ছিলেন

চীনের প্রেসিডেন্টকে কী খাওয়ালেন ট্রাম্প, নৈশভোজে কারা ছিলেন

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’

মানসিক চাপে ২০ বছরের ডাক্তারি পেশা ছেড়ে রুটির দোকান দিলেন নারী

মানসিক চাপে ২০ বছরের ডাক্তারি পেশা ছেড়ে রুটির দোকান দিলেন নারী

আরও পড়ুন

হিমলুং হিমালে তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি

হিমলুং হিমালে তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি

৩ হাজার কোটি ডলারের পারস্পরিক শুল্ক কমাতে সম্মত যুক্তরাষ্ট্র-চীন

৩ হাজার কোটি ডলারের পারস্পরিক শুল্ক কমাতে সম্মত যুক্তরাষ্ট্র-চীন

চীনের তৎপরতা বাড়ায় প্রাতাস দ্বীপে নৌ টহল জোরদার তাইওয়ানের

চীনের তৎপরতা বাড়ায় প্রাতাস দ্বীপে নৌ টহল জোরদার তাইওয়ানের

ফিলিস্তিন চালাবে ফিলিস্তিনিরাই: চীন

ফিলিস্তিন চালাবে ফিলিস্তিনিরাই: চীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম