Logo
Logo
×
   

বিএনপি

প্রশ্ন রাশেদ খানের

শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:০২ পিএম

শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?

রাশেদ খান। ফাইল ছবি

বিএনপি নেতা রাশেদ খান প্রশ্ন রেখে বলেছেন, শিবির কি এখন শেখ মুজিবুর রহমানের স্থলে শহীদ ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়? প্রকৃতপক্ষে শিবির শেখ মুজিবুর রহমানের থেকে শহীদ ওসমান হাদিকে বড় করতে গিয়ে শেখ মুজিবুর রহমানকে জাতির কাছে আরও প্রাসঙ্গিক করে তুলছে। আর ওসমান হাদিকে আরও হালকা করছে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন তিনি।

রাশেদ খান বলেন, সাদিক কায়েম ও এস এম ফরহাদরা যে সময় ক্যাম্পাসে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়েছে, তখনো শেখ মুজিবুর রহমান ফ্যাসিবাদের আইকন ছিল। এখনো ফ্যাসিবাদের আইকন। শেখ মুজিবুর রহমানকে ফ্যাসিবাদের আইকন জানার পরেও কেন তার নামে স্লোগান দেওয়া হলো?

তিনি প্রশ্ন রেখে লেখেন, এখন কেন তার নামে থাকা হলের নাম পরিবর্তনের জন্য শিবির নেতারা আন্দোলন শুরু করেছে? শেখ মুজিবুর রহমান কি গণঅভ্যুত্থানের সময় জীবিত হয়ে ফিরে এসে সাদিক কায়েম বা ফরহাদের গালে থাপ্পড় মেরেছিল?

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বলেন, নিশ্চয়ই এস এম ফরহাদ যখন ছাত্রলীগের কমিটিতে নাম লেখায় তখন শেখ মুজিবুর রহমানের আদর্শ মেনেই নাম লেখিয়েছিল? গণঅভ্যুত্থানের পরে শেখ মুজিবুর রহমান কি এমন দোষ করলো যে, এস এম ফরহাদ সেই আদর্শ থেকে দূরে সরে এসে স্বয়ং তার নামে থাকা প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের জনক হতে চাচ্ছে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম