Logo
Logo
×
   

বিএনপি

শ্রমিক অধিকার, কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: শিমুল বিশ্বাস

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৩:১২ পিএম

শ্রমিক অধিকার, কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: শিমুল বিশ্বাস

শামছুর রহমান শিমুল বিশ্বাস। ফাইল ছবি

শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্টরা প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন সড়ক পরিবহণ মালিক-শ্রমিকদের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। 

শনিবার (১ আগস্ট) সড়ক পরিবহণ শ্রমিকদের পেশাগত সংকট, ন্যায্য অধিকার, নিরাপত্তা এবং চলমান বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। সভায় সভাপতিত্ব করেন আব্দুর রহিম বক্স দুদু।

তিনি বলেন, সড়ক পরিবহণ খাত দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। শ্রমিক-মালিকের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে পরিবহণ খাতকে আরও আধুনিক, শৃঙ্খলাবদ্ধ ও সেবামুখী হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, শ্রমিকদের যৌক্তিক দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। একই সঙ্গে সড়ক পরিবহণ খাতে শৃঙ্খলা, নিরাপত্তা ও সেবার মানোন্নয়নে শ্রমিক, মালিক এবং সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মো. হুমায়ুন কবির খান বলেন, শ্রমিকদের ঐক্য, সাংগঠনিক শক্তি এবং আলোচনার মাধ্যমেই তাদের অধিকার প্রতিষ্ঠা ও চলমান সমস্যার কার্যকর সমাধান সম্ভব।

সভায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত শ্রমিক নেতারা কর্মক্ষেত্রের নানা সমস্যা, সড়ক নিরাপত্তা, শ্রমিকদের ন্যায্য অধিকার, কল্যাণমূলক সুবিধা এবং পরিবহণ খাতের বিদ্যমান সংকট তুলে ধরেন। 

এতে বক্তব্য দেন সজিব আলী, মোহাম্মদ হানিফ, জেনারেল ইসলাম, আব্বাস উদ্দিন, আবুল কাশেম, জোবায়ের জাকির, মো. মুসা, আব্দুল আলিম, বালা মিয়া, হাজী শাহজাহান, হাজী ময়নুল ইসলাম, রবিউল ইসলাম, আবু সরকার, ফিরোজ খান, আব্দুল বারিক, মমিনুল ইসলাম লাভলু, নজরুল ইসলাম, মোহাম্মদ মুসা ও হাসান মাহমুদ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম