Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০১:২৪ পিএম

ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ

Advertisement

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ এবং ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা। সংঘর্ষের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ থামাতে পুলিশ ঢাকা কলেজ ক্যাম্পাসের ভেতরে টিয়ারশেল নিক্ষেপ করে। পুলিশ দুই রাউন্ড টিয়ারশেল ছোড়ার পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

ঢাকা কলেজের এক শিক্ষার্থী অভিযোগ করেন, গত ২ দিনে ঢাকা কলেজের সাত জন শিক্ষার্থী আইডিয়ালের কলেজের শিক্ষার্থীদের হামলার শিকার হয়েছে। এমনকি চাইনিজ কুরাল দিয়ে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা চালায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।

তিনি আরও জানান, এরই জের ধরে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আইডিয়াল কলেজের দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা অগ্রসর হলে রাজধানীর সাইন্সল্যাবে পুলিশের বাধার মুখে পড়ে তারা।

রাজধানীর মিরপুর রোডের নিউমার্কেট অংশজুড়ে এখনো যান চলাচল স্বাভাবিক হয়নি, উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ চলাকালে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে।

পরিস্থিতির কারণে মিরপুর থেকে নিউমার্কেট পর্যন্ত সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ অনুমোদন

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ অনুমোদন

চাঁদাবাজির অভিযোগে আটক ঢাকা কলেজের ৪ শিক্ষার্থী

চাঁদাবাজির অভিযোগে আটক ঢাকা কলেজের ৪ শিক্ষার্থী

ঢাকা-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, যা বললেন ডিসি মাসুদ

ঢাকা-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, যা বললেন ডিসি মাসুদ

সাত কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচি

সাত কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচি

শিক্ষার্থীদের আন্দোলনে বন্ধ মিরপুর সড়ক, জনভোগান্তি চরমে

শিক্ষার্থীদের আন্দোলনে বন্ধ মিরপুর সড়ক, জনভোগান্তি চরমে

আরও পড়ুন

সহকারী শিক্ষক নিয়োগ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম