Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

জাকসু ভিপি জিতু ও হল সংসদের একাধিক নেতার বিএনপি-ছাত্রদলে যোগদান

Advertisement

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩১ পিএম

জাকসু ভিপি জিতু ও হল সংসদের একাধিক নেতার বিএনপি-ছাত্রদলে যোগদান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহ-সভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগ দিয়েছেন। ছবি: যুগান্তর

Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহ-সভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগ দিয়েছেন। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ছাত্রদলের সভাপতি-সেক্রেটারির উপস্থিতিতে তিনি বিএনপিতে যোগ দেন। 

এছাড়াও হল সংসদের একাধিক নেতা ছাত্রদলে যোগ দিয়েছেন। তারা হলেন- নবাব সলিমুল্লাহ হলের ভিপি ইবনে শিহাব, আল বেরুনী হলের ভিপি রিফাত আহমেদ শাকিল, আ ফ ম কামালউদ্দিন হলের ভিপি জিএম এম রায়হান কবীর, রবীন্দ্রনাথ ঠাকুর হলের ভিপি অমিত বনিক, নওয়াব ফয়জুননেসা হলের ভিপি বুবলী আহমেদ, বেগম খালেদা জিয়া হলের ভিপি ফারহানা রিথী, শহীদ সালাম বরকত হলের ভিপি মারুফ হাসান, শহীদ সালাম বরকত হলের জিএস মাসুদ রানা মিস্টু, মীর মোশাররফ হোসেন হলের জিএস শাহরিয়া নাজিম রিয়াদ, শহীদ রফিক জব্বার হলের জিএস শরীফুল ইসলাম, আ ফ ম কামালউদ্দিন হলের এজিএস রিপন মন্ডল। 

শহীদ সালাম বরকত হলের ভিপি মারুফ হাসান বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশপন্থি রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রথম পছন্দের দল। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশ গঠনে সুস্পষ্ট পরিকল্পনা প্রণয়ন এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে বিএনপি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এরই ধারাবাহিকতায় জাকসু ভিপি আব্দুর রশিদ জিতুর বিএনপিতে যোগদান এবং হল সংসদের নেতাদের জাতীয়তাবাদী ছাত্রদলে অন্তর্ভুক্তি একটি তাৎপর্যপূর্ণ রাজনৈতিক অগ্রগতি। আমরা সবাই বিএনপির প্রতি আস্থা রাখি এবং চেয়ারম্যান তারেক রহমানের বুদ্ধিদীপ্ত ও দূরদর্শী নেতৃত্বে বিএনপি বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে—এই দৃঢ় বিশ্বাস ব্যক্ত করি। 

এ সময় জিতু বলেন, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমি আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করব, ইনশাআল্লাহ।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাকসু ভিপি জিতুসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল সংসদের নির্বাচিত অনেক প্রতিনিধি আজ বিএনপি ও ছাত্রদলে যোগ দিয়েছেন। আমরা তাদেরকে স্বাগত জানাই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির

কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির

৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল নেতা ডা. আউয়াল

৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল নেতা ডা. আউয়াল

বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর: সারজিস আলম

বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর: সারজিস আলম

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম খানের

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম খানের

নোয়াখালীতে বিএনপির ৭ চেয়ারম্যান প্রার্থীর ঐক্যের শপথ

নোয়াখালীতে বিএনপির ৭ চেয়ারম্যান প্রার্থীর ঐক্যের শপথ

ডেঙ্গু প্রতিরোধে ১৫শ মানুষকে শপথ করালেন বিএনপি নেতা

ডেঙ্গু প্রতিরোধে ১৫শ মানুষকে শপথ করালেন বিএনপি নেতা

আরও পড়ুন

সহকারী শিক্ষক নিয়োগ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম