Logo
Logo
×
   

শিক্ষাঙ্গন

জাবি প্রেসক্লাবের বর্ষসেরা সাংবাদিক হলেন যুগান্তরের রাশেদ

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৭ পিএম

জাবি প্রেসক্লাবের বর্ষসেরা সাংবাদিক হলেন যুগান্তরের রাশেদ

দৈনিক যুগান্তর পত্রিকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাশেদুল ইসলাম। ছবি: যুগান্তর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের বর্ষসেরা সাংবাদিক মনোনীত হয়েছেন দৈনিক যুগান্তর পত্রিকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাশেদুল ইসলাম। 

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) জাবি প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নবীন সদস্যদের বরণ অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।

জাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর ইবনে মোবারকের সঞ্চালনায় সাধারণ সভার কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন জাবি প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

পুরস্কার প্রদানকালে জাবি প্রেসক্লাবের সভাপতি ওয়াজহাতুল ইসলাম বলেন, ‘আপনাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখতে হবে। সকল দল-মতের ঊর্ধ্বে উঠে সত্য প্রচার করতে হবে। পুরস্কার হলো কাজের স্বীকৃতির মতো। আপনারা যারা পুরস্কার পেয়েছেন তারা সামনের দিনে আরও উদ্যমের সঙ্গে সাংবাদিকতা করে যাবেন বলে আশা করছি।’ 

বার্ষিক সাধারণ সভায় সারাবছরের কার্যাবলি তুলে ধরা হয় ও নবীন সদস্যদের উপহার প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম