Logo
Logo
×
   

শিক্ষাঙ্গন

গুচ্ছের ‘সি’ ইউনিটে প্রথম ঐশী

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৪:৩৪ পিএম

গুচ্ছের ‘সি’ ইউনিটে প্রথম ঐশী

ফারহানা সুলতানা ঐশী। ছবি: সংগৃহীত

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় পাশের হার ৬৬ শতাংশ। এতে সর্বোচ্চ ৮৫ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজের ছাত্রী ফারহানা সুলতানা ঐশী।

সোমবার (৩০ মার্চ) ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মনজুরুল হক তথ্যটি নিশ্চিত করেন।

প্রকাশিত ফলের পরিসংখ্যান অনুযায়ী, ‘সি’ ইউনিটে মোট আবেদনকারী ছিলেন ২৫ হাজার ২১৬ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১৯ হাজার ৬০৬ জন শিক্ষার্থী, যা মোট আবেদনকারীর ৭৭ দশমিক ৫০ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৫ হাজার ৬১০ জন (২২.৫০%)।

এবারের পরীক্ষায় পাশের হার ৬৬ শতাংশ। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে পাশ নম্বর (৩০-এর বেশি) পেয়ে ভর্তির প্রাথমিক যোগ্যতা অর্জন করেছেন ১২ হাজার ৯৭৮ জন। অন্যদিকে, ৩০-এর কম নম্বর পেয়ে অকৃতকার্য হয়েছেন ৬ হাজার ৬২২ জন (৩৩.৫০%)। এছাড়া রোল নম্বর ও পরিচয়পত্র পূরণে ভুলের কারণে ৬ জন শিক্ষার্থীর খাতা বাতিল করা হয়েছে।

মেধা তালিকায় প্রথম স্থান অধিকারী ফারহানা সুলতানা ঐশী ৮৫ নম্বর পেয়েছেন। তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। এদিকে, পরীক্ষায় সর্বনিম্ন প্রাপ্ত নম্বর ছিল মাইনাস ৫ (-৫)।

উল্লেখ্য, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা গুচ্ছভুক্ত পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের ফলাফল দেখতে পারবেন। প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে নির্ধারিত প্রক্রিয়ায় বিভাগ ও বিশ্ববিদ্যালয় পছন্দক্রম পূরণ করতে হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .