Logo
Logo
×
   

Advertisement

শিক্ষাঙ্গন

নজরুল বিশ্ববিদ্যালয়ে আলমারি ভেঙে চুরি, নিরাপত্তা নিয়ে শঙ্কিত শিক্ষার্থীরা

Advertisement

Icon

জাককানইবি প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৯:১৬ এএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে আলমারি ভেঙে চুরি, নিরাপত্তা নিয়ে শঙ্কিত শিক্ষার্থীরা

Advertisement

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ভেতরে অবস্থিত অরণ্য উন্মুক্ত পাঠাগারে চুরির ঘটনা ঘটেছে। ১৭ জুন রাতে দুর্বৃত্তরা পাঠাগারের আলমারির কাচ ভেঙে একটি টেবিল ফ্যান ও বই চুরি করে নিয়ে যায়। ক্যাম্পাসের অভ্যন্তরে এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

জানা যায়, বৃহস্পতিবার সকালে পাঠাগারের আলমারির কাচ ভাঙা অবস্থায় দেখতে পান সংশ্লিষ্টরা। পরে দেখা যায়, আলমারির ভেতরে থাকা একটি টেবিল ফ্যান ও কয়েকটি বই নেই। শিক্ষার্থীদের জ্ঞানচর্চার অন্যতম স্থান পাঠাগারে এমন ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ভেতরে এমন চুরির ঘটনা ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। তারা নিরাপত্তা জোরদার, নিয়মিত নজরদারি বৃদ্ধি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম