Logo
Logo
×
   

শিক্ষাঙ্গন

র‌্যাগিংয়ের অভিযোগে জাবির ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১০:৩৫ এএম

র‌্যাগিংয়ের অভিযোগে জাবির ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ফাইল ছবি।

র‌্যাগিংয়ের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— নাছিম উদ্দিন মজুমদার, মো. মাহফুজুর রহমান অন্ত, আব্দুল্লাহ মাহদী, শুভাশীষ রায় প্রান্ত, মো. আবু আবতাহী অনিক, মো. রায়হান খান, মো. নাঈমুল হাসান, মো. ইসফাক হাদী, নাঈম আহমেদ সজিব, কার্তিক চন্দ্র রায়, কাজী শাহ জামশেদ আলম নাবিল এবং সাইফুল্লাহ মানসুর আনান।

অফিস আদেশে বলা হয়, গত ৩ জুলাই রাত ১১টা থেকে ৪ জুলাই রাত ২টা পর্যন্ত ইতিহাস বিভাগের ৫৪তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী একই বিভাগের ৫৫তম ব্যাচের (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) কয়েকজন নবীন শিক্ষার্থীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ মাঠে নিয়ে র‌্যাগিং করেন। এ সময় তাদের অকথ্য ভাষায় গালাগাল, কান ধরিয়ে রাখা এবং ‘ম্যানার শেখানোর’ নামে বিভিন্নভাবে হেনস্তা করা হয়।

অফিস আদেশে আরও বলা হয়, এ ঘটনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা-সংক্রান্ত অধ্যাদেশ, ২০১৮-এর ৫(৬) ধারা লঙ্ঘন করেছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় একই অধ্যাদেশের ৪(১)(খ) ধারা অনুযায়ী অভিযুক্ত ১২ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম