Logo
Logo
×
   

শিক্ষাঙ্গন

জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সালকে শোকজ

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১০:৫১ পিএম

জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সালকে শোকজ

মোহাম্মদ ফয়সাল হোসেন

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফয়সাল হোসেনের বিরুদ্ধে কেন স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না— তা জানতে চেয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারি করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

শুক্রবার (৭ আগস্ট) কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশনায় এবং দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত নোটিশ পাঠানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে মোহাম্মদ ফয়সাল হোসেন সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। এই অপরাধে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

‎দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকালে পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন। এ সময় তাকে ছাত্রদলের পক্ষ থেকে প্রটোকল দেওয়ার সময় যুগ্ম আহ্বায়ক ফয়সাল হোসেনের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টি ও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে।

‎এছাড়া একই রাতে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে শাখা ছাত্রদলের একাধিক নেতার সঙ্গে তার বাগবিতণ্ডা হয়, যা একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে। এসব ঘটনায় ফয়সাল হোসেনের প্রত্যক্ষ সম্পৃক্ততা ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাকে শোকজ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম