Logo
Logo
×
   

শিক্ষাঙ্গন

সিংড়ায় দুই প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

Icon

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৭:৪১ পিএম

সিংড়ায় দুই প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

ফাইল ছবি

এবারের এসএসসি পরিক্ষায় নাটোরের সিংড়ার দুই শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাশ করতে পারেনি।  প্রতিষ্ঠান দুটি হলো, কলম কারিগরি স্কুল এন্ড কলেজ ও বাহাদুর দাখিল মাদ্রাসা। এই দুই প্রতিষ্ঠান থেকে এবারের এসএসসি পরীক্ষায় ৫১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল, কিন্তু সবাই অকৃতকার্য হয়েছেন। 

এছাড়াও বড়সাঐল টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ও ফরিদনগর টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজ থেকে একজন করে পরীক্ষার্থী কৃতকার্য হয়েছেন। পাশাপাশি ঐতিহ্যবাহী চৌগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজের ভোকেশনাল শাখা থেকে ৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে মাত্র তিন জন কৃতকার্য হয়েছেন।

কলম কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সবুরের মোবাইলে যোগাযোগ করা হলে তার স্ত্রী সহকারী শিক্ষক মাহফুজ আখতার বলেন, অত্র প্রতিষ্ঠানের ফলাফল বরাবরই ভালো। কিন্তু এবছর অত্র প্রতিষ্ঠান থেকে ৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই অকৃতকার্য হওয়ায় শিক্ষকরা হতবাক। এমন ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা দুঃচিন্তায় পড়েছেন। 

বাহাদুর দাখিল মাদ্রাসার সুপার ইউনুস আলী বলেন, ওই প্রতিষ্ঠান থেকে এবছর নয়জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছেন। প্রতিষ্ঠানটি ননএমপিও হলেও ২০০৪ সাল থেকে বরাবরই প্রতিষ্ঠানের ফলাফল সন্তোষজনক।

এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসা. নাজনীন সুলতানা বলেন, সব প্রতিষ্ঠানের ফলাফল জেলা শিক্ষা অফিসের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। পরবর্তীতে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাপ্রবাহ: এসএসসি পরীক্ষার ফল ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .