Logo
Logo
×
   

শিক্ষাঙ্গন

‘নাম্বার ওয়ান বাবার কৃতীসন্তান সংবর্ধনা-২০২৬’-এর আবেদন শুরু

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৮:২৯ পিএম

‘নাম্বার ওয়ান বাবার কৃতীসন্তান সংবর্ধনা-২০২৬’-এর আবেদন শুরু

দেশের প্রান্তিক পর্যায়ের চা-দোকানি বাবা-মায়ের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতীসন্তানদের সম্মান জানাতে আবারও শুরু হয়েছে ‘নাম্বার ওয়ান বাবার কৃতীসন্তান সংবর্ধনা-২০২৬’-এর আবেদন।

সন্তানের সাফল্যের পেছনে থাকে বাবা-মায়ের ত্যাগ, পরিশ্রম ও ভালোবাসার অনস্বীকার্য অবদান। সীমিত সামর্থ্য ও নানা প্রতিকূলতার মধ্যেও সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছেন দেশের হাজারও চা-দোকানি বাবা-মা। সেই সংগ্রামী চা-দোকানি বাবা-মা ও তাদের কৃতীসন্তানকে সম্মান জানাতে নাম্বার ওয়ান ব্র্যান্ড টানা তৃতীয়বারের মতো আয়োজন করেছে ‘নাম্বার ওয়ান বাবার কৃতীসন্তান সংবর্ধনা-২০২৬’।

এ উদ্যোগের আওতায় দেশের প্রান্তিক পর্যায়ের চা-দোকানি বাবা-মায়ের এসএসসি ও সমমান ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতীসন্তানসহ পুরো পরিবারকে সংবর্ধনা প্রদান করা হবে। নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন এককালীন শিক্ষাবৃত্তি, এইচএসসি অল সাবজেক্ট অনলাইন কোর্স, সনদ, ক্রেস্ট এবং বিশেষ উপহার।

জিপিএ-৫ প্রাপ্ত আগ্রহী শিক্ষার্থীরা www.no1family.com ওয়েবসাইটে গিয়ে আগামী ২৫ আগস্ট পর্যন্ত বিনামূল্যে আবেদন করতে পারবেন। আবেদন যাচাই-বাছাই শেষে নির্বাচিত কৃতীসন্তান এবং তাদের বাবা-মাকে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হবে।

উল্লেখ্য, গত দুই বছরেও এ আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের বহু চা-দোকানি বাবা-মা ও তাদের মেধাবী সন্তানকে সম্মানিত করেছে নাম্বার ওয়ান। এ বছরের আয়োজনের মাধ্যমেও প্রান্তিক চা-দোকানি বাবা-মায়ের স্বপ্ন, ত্যাগ, পরিশ্রম ও সাফল্যকে সম্মান জানানোর এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .