৩৪ জেলায় Spelling Star 2026-এর প্রাথমিক বাছাই ২১ আগস্ট
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৬:৩৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দেশব্যাপী ইংরেজি বানান দক্ষতা বিকাশের অন্যতম বৃহৎ আয়োজন Shaheen Education Family–Channel i Spelling Star 2026-এর প্রাথমিক বাছাই পরীক্ষা আগামী ২১ আগস্ট ২০২৬, শুক্রবার সকাল ১০:০০টা থেকে ১০:৩০টা পর্যন্ত দেশের ৩৪ জেলার ৪০টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।
শাহীন শিক্ষা পরিবারের আয়োজনে, Channel i-এর মিডিয়া পার্টনারশিপে এবং দৈনিক যুগান্তরের প্রিন্ট মিডিয়া পার্টনারশিপে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলার চতুর্থ ও পঞ্চম শ্রেণির ২২,৫০০-এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পরবর্তী অডিশন ও প্রতিযোগিতার বিভিন্ন ধাপে অংশগ্রহণের সুযোগ পাবে।
কেন্দ্রভিত্তিক বাছাইয়ে নির্বাচিত শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিটি কেন্দ্রে ৩০ থেকে ৭৫ জন শিক্ষার্থীকে আকর্ষণীয় ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে। এ ছাড়া দেশব্যাপী বাছাইয়ের পর নির্বাচিত ১০০ জন শিক্ষার্থীকে নিয়ে Channel i-এর পর্দায় Spelling Star-এর মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
- ১. সকল পরীক্ষার্থীকে সকাল ৯:৩০টার মধ্যে নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
- ২. পরীক্ষার সময় সকাল ১০:০০টা থেকে ১০:৩০টা।
- ৩. সঙ্গে আনতে হবে—ডাউনলোডকৃত Admit Card-এর স্পষ্ট প্রিন্ট কপি, কমপক্ষে দুটি কালো কালির বলপয়েন্ট কলম এবং পরিষ্কারভাবে লেখার সুবিধার্থে একটি ক্লিপবোর্ড/এক্সাম বোর্ড।
- ৪. প্রয়োজন হলে ৩০০–৫০০ মিলিলিটারের ব্যক্তিগত পানির বোতল সঙ্গে রাখা যাবে।
- ৫. উত্তরপত্রে ঘষামাজা, কাটাকাটি, ওভাররাইটিং বা কোনো ধরনের সংশোধন গ্রহণযোগ্য নয়। এ ধরনের সংশোধন থাকলে উত্তর সঠিক হলেও সংশ্লিষ্ট উত্তরের নম্বর প্রদান করা হবে না।
- ৬. ছেলে ও মেয়ে পরীক্ষার্থীদের জন্য পৃথক সারির ব্যবস্থা থাকবে। সকলকে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মীদের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সারিতে অবস্থান করতে হবে।
- ৭. পরীক্ষার্থী কোন কক্ষে পরীক্ষা দেবে, তা কেন্দ্রে পৌঁছানোর পর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মীরা জানিয়ে দেবেন।
- ৮. মাইক/ঘোষণার মাধ্যমে দেওয়া সকল নির্দেশনা মনোযোগসহকারে অনুসরণ করতে হবে।
নির্ধারিত কেন্দ্র ও ভেন্যুর তালিকা
ঢাকা বিভাগ
- ১. উত্তরা — মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, দিয়াবাড়ি ক্যাম্পাস।
- ২. মোহাম্মদপুর — বেঙ্গলী মিডিয়াম হাই স্কুল।
- ৩. মতিঝিল — সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়।
- ৪. জয়দেবপুর — কাজী আজিমউদ্দিন কলেজ।
- ৫. চৌরাস্তা, ভাওয়াল — ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ।
- ৬. নারায়ণগঞ্জ — আদর্শ স্কুল।
- ৭. নরসিংদী — ব্রাহ্মন্দী গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ।
- ৮. মানিকগঞ্জ — সরকারি দেবেন্দ্র কলেজ।
- ৯. টাঙ্গাইল সদর — ভেন্যু-১: বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (শুধু ছাত্রদের জন্য) এবং ভেন্যু-২: শিবনাথ উচ্চ বিদ্যালয় (শুধু ছাত্রীদের জন্য)।
- ১০. ঘাটাইল, টাঙ্গাইল — ঘাটাইল সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয়।
- ১১. কিশোরগঞ্জ — সরযু বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (SB স্কুল)।
- ১২. ফরিদপুর — হিতৈষী উচ্চ বিদ্যালয়।
- ১৩. গোপালগঞ্জ — সরকারি জেলা স্কুল (শেখ রাসেল উচ্চ বিদ্যালয়)।
- ১৪. মাদারীপুর — ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়।
রাজশাহী বিভাগ
- ১৫. রাজশাহী — রাজশাহী কলেজিয়েট স্কুল।
- ১৬. নাটোর — নাটোর সরকারি ভিক্টোরিয়া স্কুল।
- ১৭. নওগাঁ — কৃষ্ণধন (কে ডি) সরকারি উচ্চ বিদ্যালয়।
- ১৮. পাবনা — সেন্ট্রাল গার্লস হাই স্কুল।
- ১৯. সিরাজগঞ্জ — হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়।
- ২০. বগুড়া — আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ।
- ২১. জয়পুরহাট — জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয় (পুরাতন নার্সারি স্কুল)।
চট্টগ্রাম বিভাগ
- ২২. হালিশহর, চট্টগ্রাম — সিলভার বেলস কিন্ডারগার্টেন অ্যান্ড গার্লস হাই স্কুল।
- ২৩. চান্দগাঁও, চট্টগ্রাম — সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
- ২৪. কুমিল্লা — নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
- ২৫. ব্রাহ্মণবাড়িয়া — ব্রাহ্মণবাড়িয়া মডেল মাদ্রাসা।
রংপুর বিভাগ
- ২৬. রংপুর — রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
- ২৭. দিনাজপুর — দিনাজপুর জেলা স্কুল।
খুলনা বিভাগ
- ২৮. খুলনা — সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়।
- ২৯. যশোর — যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ।
- ৩০. ঝিনাইদহ — ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ।
- ৩১. কুষ্টিয়া — কুষ্টিয়া জেলা স্কুল।
বরিশাল বিভাগ
- ৩২. বরিশাল — এস.সি.জি.এম. মাধ্যমিক বিদ্যালয় (চেতন স্কুল)।
- ৩৩. পটুয়াখালী — পটুয়াখালী সরকারি মহিলা কলেজ।
সিলেট বিভাগ
- ৩৪. সিলেট — সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা।
- ৩৫. মৌলভীবাজার — হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়।
ময়মনসিংহ বিভাগ
- ৩৬. ময়মনসিংহ — বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
- ৩৭. জামালপুর — সরকারি আশেক মাহমুদ কলেজ।
- ৩৮. সরিষাবাড়ী — আর ডি এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়।
- ৩৯. শেরপুর — গোবিন্দ কুমার পাইলট উচ্চ বিদ্যালয় (জি কে পাইলট উচ্চ বিদ্যালয়)।
- ৪০. নেত্রকোণা — দত্ত উচ্চ বিদ্যালয়।
পরীক্ষার্থীদের নির্ধারিত কেন্দ্র, কক্ষ এবং পরীক্ষাসংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে Shaheen Education Family-এর অফিসিয়াল Facebook Page এবং www.shaheen.edu.bd নিয়মিত অনুসরণ করার জন্য আয়োজক কর্তৃপক্ষ বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।
