Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

কওমি-আলিয়া শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উদ্যোগ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পিএম

কওমি-আলিয়া শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উদ্যোগ

Advertisement

কওমি ও আলিয়া ধারার শিক্ষার্থীদের মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করতে এসএসসি ও এইচএসসি পর্যায়ে নতুন দুটি প্রোগ্রাম চালু করতে যাচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। 

‘নিশ-৩’ নামের এ দুটি প্রোগ্রামের মাধ্যমে কওমি ধারার আগ্রহী শিক্ষার্থী এবং আলিয়া ধারার ঝরে পড়া শিক্ষার্থীরা বাউবির মাধ্যমে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সুযোগ পাবেন।

এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাউবির ঢাকা আঞ্চলিক কেন্দ্রে ‘বাউবিতে এসএসসি (নিশ-৩) ও এইচএসসি (নিশ-৩) প্রোগ্রামের সিলেবাস ও রেগুলেশন’ বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

কর্মশালার উদ্বোধন করেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, দেশের বৃহৎ জনগোষ্ঠীকে মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে কাজ করছে। শিক্ষা থেকে বঞ্চিত এবং প্রচলিত শিক্ষাব্যবস্থার বাইরে থাকা জনগোষ্ঠীর জন্য দ্বিতীয়বার শিক্ষার সুযোগ সৃষ্টি করা বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য।

তিনি বলেন, কওমি ধারার শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে এসএসসি নিশ-৩ ও এইচএসসি নিশ-৩ প্রোগ্রাম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে তারা ধর্মীয় শিক্ষার স্বকীয়তা বজায় রেখেই জাতীয় ও মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবেন।

উপাচার্য আরও বলেন, নিশ-৩ প্রোগ্রামের সিলেবাস ও রেগুলেশন এখনো চূড়ান্ত হয়নি। কর্মশালায় শিক্ষাবিদ, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে তা আরও সমৃদ্ধ ও যুগোপযোগী করা হবে। ২০২৭ শিক্ষাবর্ষ থেকে এ প্রোগ্রাম চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, এ উদ্যোগ সফল হলে বাউবির শিক্ষা সম্প্রসারণের ক্ষেত্রে নতুন একটি অধ্যায় যুক্ত হবে। বয়স, লিঙ্গ, পেশা ও সামাজিক অবস্থান নির্বিশেষে সবার জন্য শিক্ষার সুযোগ উন্মুক্ত রেখে বাউবি দেশের মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।

ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. মোছা. শিরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম এবং ঢাকা মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনে ন্যূনতম বেতন কাঠামোর দাবি

কওমি শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনে ন্যূনতম বেতন কাঠামোর দাবি

কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি নিষিদ্ধ, সুরক্ষা কমিটি গঠন

কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি নিষিদ্ধ, সুরক্ষা কমিটি গঠন

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

কওমি শিক্ষায় নতুন দিগন্ত জামিয়া কাশিফুল উলূম

কওমি শিক্ষায় নতুন দিগন্ত জামিয়া কাশিফুল উলূম

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড

আরও পড়ুন

সহকারী শিক্ষক নিয়োগ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম