Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

এসএসসি পুনঃনিরীক্ষণে পাশ করা শিক্ষার্থীদের আবেদনের শেষ তারিখ কাল

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পিএম

এসএসসি পুনঃনিরীক্ষণে পাশ করা শিক্ষার্থীদের আবেদনের শেষ তারিখ কাল

Advertisement

২০২৬ সালের এসএসসি ও সমমানের পুনঃনিরীক্ষণে পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের ফল আবেদনের পোর্টালে (xiclassadmission.gov.bd) অন্তর্ভূক্ত করা হয়েছে। ফলে এখন থেকে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন করতে, কিংবা ইতোমধ্যেই করা আবেদন পরিমার্জন করতে পারবে তারা। 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) একাদশ শ্রেণির আবেদনের পোর্টালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পুনঃনিরীক্ষণের মাধ্যমে পরিবির্তিত ফলাফলসমূহ আবেদনের পোর্টালে অন্তর্ভূক্ত করা হয়েছে। অতএব যে সব শিক্ষার্থীদের ফলাফল পুনঃনিরীক্ষণের মাধ্যমে পরিবর্তিত হয়েছে, তারা এখন আবেদন করতে (ইতোমধ্যে আবেদন না করে থাকলে), কিংবা ইতোমধ্যেই করা আবেদন পরিমার্জন করতে পারবেন।

শিক্ষাবোর্ডের বিজ্ঞপ্তির তথ্য মতে, এবার একাদশ শ্রেণি ভর্তিতে অনলাইনে আবেদন চলবে আগামীকাল রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত। তবে যারা গত ১০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে ভর্তি আবেদন করতে ব্যর্থ হয়েছেন তারাও এ সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

ভর্তি নির্দেশিকা অনুসরণ করে এক শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন।

এ ছাড়া শনিবার ও রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত পছন্দক্রম পরিবর্তনের সুযোগ পাবেন ভর্তিচ্ছুরা। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে আগামী বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায়।

ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়নের জন্য ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হবে। শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়।

একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে ২০-২২ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাশ শুরু হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের আবেদন নিয়ে যে নতুন তথ্য দিল বোর্ড

পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের আবেদন নিয়ে যে নতুন তথ্য দিল বোর্ড

পুনর্নিরীক্ষণে কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ২০৭ জন, ফেল থেকে পাশ ৩৩৬

পুনর্নিরীক্ষণে কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ২০৭ জন, ফেল থেকে পাশ ৩৩৬

এসএসসির খাতা কি দ্বিতীয়বার মূল্যায়নের আবেদন করা যায়?

এসএসসির খাতা কি দ্বিতীয়বার মূল্যায়নের আবেদন করা যায়?

নতুন করে জিপিএ-৫ পেল ৭৫৩ শিক্ষার্থী

যশোর শিক্ষা বোর্ড নতুন করে জিপিএ-৫ পেল ৭৫৩ শিক্ষার্থী

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল আজ, জানা যাবে যে উপায়ে

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল আজ, জানা যাবে যে উপায়ে

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর

আরও পড়ুন

একাদশে ভর্তি আবেদনের সময় আরও বাড়ছে

একাদশে ভর্তি আবেদনের সময় আরও বাড়ছে

জাবির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি আদেশের পরিপন্থি: আইডিইবি

জাবির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি আদেশের পরিপন্থি: আইডিইবি

সহকারী শিক্ষক নিয়োগ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম