Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

ক্যানসার আক্রান্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার

Advertisement

Icon

জাককানইবি প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ এএম

ক্যানসার আক্রান্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার

ড. মিজানুর রহমান। ছবি: সংগৃহীত

Advertisement

মরণব্যাধি ক্যানসার আক্রান্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও সাবেক রেজিস্ট্রার অধ্যাপক ড. মিজানুর রহমান। 

দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চললেও ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাতে গিয়ে হিমশিম খাচ্ছে তার পরিবার। ইতোমধ্যে চিকিৎসায় প্রায় ৫০ লাখ টাকা ব্যয় হয়েছে। বর্তমানে জরুরি অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় বড় অঙ্কের অর্থ সংগ্রহ করা পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে। তাকে বাঁচাতে সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার।

প্রায় আড়াই মাস ধরে ভারতের নয়াদিল্লিতে তার ক্যানসারের চিকিৎসা চলছে। সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতায় চিকিৎসার প্রথম ধাপ অতিক্রম করেছেন তিনি। বর্তমানে চিকিৎসার দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় চলছে। 

এক প্রতিবেদনে দেখা গেছে, ক্যানসারটি শরীরের অন্যত্র ছড়িয়ে পড়েনি। তবে মূল টিউমারটির আকার কিছুটা বৃদ্ধি পেয়েছে। টিউমারটি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ থাকায় অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের সম্ভাব্য ব্যয় বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ থেকে ১৬ লাখ টাকা।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, যত দ্রুত সম্ভব অস্ত্রোপচার সম্পন্ন করা প্রয়োজন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন জানিয়ে তার স্ত্রী ফাতেমা রহমান বলেন, একজন শিক্ষক হিসেবে প্রফেসর মিজানুর রহমান দীর্ঘদিন ধরে অসংখ্য শিক্ষার্থীর জ্ঞান, স্বপ্ন ও ভবিষ্যৎ গঠনে অবদান রেখে চলেছেন। আজ তার জীবনের এই কঠিন সময়ে দেশে ও বিদেশে অবস্থানরত তার বন্ধু, সহকর্মী, বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী এবং সব শুভানুধ্যায়ীর কাছে বিনীত আবেদন, সামর্থ্য অনুযায়ী তার চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আসুন, আমরা সম্মিলিতভাবে একজন প্রিয় শিক্ষক ও সহকর্মীর পাশে দাঁড়াই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পবিপ্রবির শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা

পবিপ্রবির শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা

স্তন ক্যানসার কি শুধু টিউমার হলেই হয়? জানুন অন্যান্য লক্ষণ ও সতর্কতা

স্তন ক্যানসার কি শুধু টিউমার হলেই হয়? জানুন অন্যান্য লক্ষণ ও সতর্কতা

যে ৫ অভ্যাসে বাড়ছে ফুসফুস ক্যানসারের ঝুঁকি

যে ৫ অভ্যাসে বাড়ছে ফুসফুস ক্যানসারের ঝুঁকি

কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে গড়ে তুলবেন যে ৫ অভ্যাস

কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে গড়ে তুলবেন যে ৫ অভ্যাস

ব্লাড ক্যানসার: এই ৪ প্রাথমিক লক্ষণ দেখে সতর্ক হওয়া জরুরি

ব্লাড ক্যানসার: এই ৪ প্রাথমিক লক্ষণ দেখে সতর্ক হওয়া জরুরি

যে অভ্যাসে ক্যানসার হওয়ার ঝুঁকি কমাবেন

যে অভ্যাসে ক্যানসার হওয়ার ঝুঁকি কমাবেন

আরও পড়ুন

সহকারী শিক্ষক নিয়োগ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম