Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পিএম

প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ

Advertisement

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি একদিন এগিয়ে আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি থাকবে। আগে এই ছুটি ২৪ সেপ্টেম্বর নির্ধারিত ছিল।

সোমবার (২২ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের গত ১২ সেপ্টেম্বরের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ সংশোধন করা হয়েছে। এর ফলে ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর ছুটি কার্যকর হবে।

চাঁদ দেখা সাপেক্ষে ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

এর আগে রোববার (২১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগও এক প্রজ্ঞাপনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকায় একই পরিবর্তন আনে। ওই প্রজ্ঞাপন অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানেও ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

‘ঘুস.সাইট’ নির্মাতার অভিযোগ নিয়ে দুই কর্মচারীকে শোকজ করা কর্মকর্তা বদলি

‘ঘুস.সাইট’ নির্মাতার অভিযোগ নিয়ে দুই কর্মচারীকে শোকজ করা কর্মকর্তা বদলি

বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ

বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ

শতভাগ সাক্ষরতার লক্ষ্যে কাজ করছে সরকার: ববি হাজ্জাজ

শতভাগ সাক্ষরতার লক্ষ্যে কাজ করছে সরকার: ববি হাজ্জাজ

তিন বছরে সাক্ষরতা বৃদ্ধির হার শূন্য

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ তিন বছরে সাক্ষরতা বৃদ্ধির হার শূন্য

দেশে সাক্ষরতার হার কত জানালেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

দেশে সাক্ষরতার হার কত জানালেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

আরও পড়ুন

সহকারী শিক্ষক নিয়োগ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম