Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

ভাইরাল স্ক্রিনশট নিয়ে যা বললেন ছাত্রদল নেতা হামিম

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পিএম

ভাইরাল স্ক্রিনশট নিয়ে যা বললেন ছাত্রদল নেতা হামিম

শেখ তানভীর বারী হামিম। ফাইল ছবি

Advertisement

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমের ১২ বছর আগের একটি ফেসবুক আইডির কয়েকটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই পোস্টগুলোতে দেখা যায়, একসময় ইসলামী ছাত্রশিবিরের পক্ষে লিখতেন এই নেতা।

তবে ভাইরাল এসব স্ক্রিনশট নিয়ে মুখ খুললেন ছাত্রদল নেতা হামিম। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১টা ৪৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ক্লাস ৮, তাও ২০১৪ সাল। আজ থেকে ১২ বছর আগের আইডি। সেটা নিয়ে গুজবকর্মে নেমেছে সাবেক ছাত্রলীগ ওরফে ইসলামী ছাত্রশিবির।’

তিনি আরও লেখেন, ‘একটি পোস্ট, সেখানে তৎকালীন সময়ের ছাত্রদলের সেক্রেটারিকে ট্যাগ দেওয়া। সেটি নিয়েও অপপ্রচার করার চেষ্টা করছে। আমার আপন ছোটবোনের সঙ্গে দেওয়া ছবিতে আজেবাজে কমেন্ট করছে।’

পরে আপলোড করা স্ক্রিনশটের প্রসঙ্গ টেনে ইংরেজিতে ‘CRY More’ লেখেন হামিম। স্ট্যাটাসের শেষাংশে তিনি লেখেন, ‘যখন আমরা প্রকাশ্যে এসব বলি, তোমরা তখন লীগের মিছিলে স্লোগান দিতে।’

পোস্টে তিনি কয়েকটি স্ক্রিনশট যুক্ত করেন, যেখানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন বক্তব্য দেখা যায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

সহকারী শিক্ষক নিয়োগ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল নেতা ডা. আউয়াল

৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল নেতা ডা. আউয়াল

হলে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পথে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

হলে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পথে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, যা বললেন ছাত্রদল নেতা আবিদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, যা বললেন ছাত্রদল নেতা আবিদ

প্রাথমিকের বাদপড়া শিক্ষকদের নিয়ে শিবিরের বিবৃতি

প্রাথমিকের বাদপড়া শিক্ষকদের নিয়ে শিবিরের বিবৃতি

শিক্ষক নিয়োগে দলীয়করণের অভিযোগ তুলে দুই দাবি ছাত্রশক্তির

শিক্ষক নিয়োগে দলীয়করণের অভিযোগ তুলে দুই দাবি ছাত্রশক্তির

আরও পড়ুন

সহকারী শিক্ষক নিয়োগ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম