Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

লাল কার্ড দেখিয়ে চুয়েটের নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান

Advertisement

Icon

চুয়েট প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পিএম

লাল কার্ড দেখিয়ে চুয়েটের নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান

চুয়েটে নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের অনলাইনে যোগদানকে প্রত্যাখ্যান করে ‘লাল কার্ড’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। ছবি: যুগান্তর

Advertisement

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের অনলাইনে যোগদানকে প্রত্যাখ্যান করে ‘লাল কার্ড’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। পাশাপাশি সাবেক উপাচার্যের পুনর্বহাল চেয়ে গ্রাফিতি অঙ্কন ও দেওয়াল লিখন কর্মসূচি পালন করেন তারা।

২৬ সেপ্টেম্বর (শনিবার) বেলা ১১টায় দেওয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন কর্মসূচি শুরু হয়। গ্রাফিতিতে বিভিন্ন প্রতিবাদী লিখন ফুটে ওঠে। এগুলোর মধ্যে রয়েছে— ‘ফরমান জারি করে খোলা যায় দ্বার?’; ‘উই আর দ্য ওয়ান’; ‘আজ যদি স্তব্ধ করো প্রতিবাদের উচ্চারণ, কাল তা-ই হয়ে উঠবে দুর্বার গণজাগরণ’।

এরপর দুপুর আড়াইটায় চুয়েটের নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান করে লাল কার্ড প্রদর্শন করেন শিক্ষার্থীরা। লাল কার্ড মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে জড়ো হন তারা। পরে শহীদ মিনারে অবস্থান করে ‘রেড কার্ড টু অনলাইন ভিসি’; ‘রেড কার্ড রেড কার্ড, অনলাইন ভিসিকে রেড কার্ড’; ‘অনলাইন ভিসিকে মানি না, মানি না মানব না’; ‘প্রত্যাখ্যান প্রত্যাখ্যান, অনলাইন ভিসি প্রত্যাখ্যান’ সহ নানা স্লোগানে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা।

এ সময় পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিবুর রহমান বলেন, নতুন উপাচার্য হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি তার বক্তব্যে আমাদের এই আন্দোলনকে ৩০-৩৫ জনের আন্দোলন হিসেবে আখ্যায়িত করেছেন। অথচ আমরা প্রত্যেক হল থেকে শত শত শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশ নিচ্ছি। তার এই নিন্দনীয় বক্তব্য ও অনলাইনে যোগদানকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। 

এদিকে পাঁচদিন পেরিয়ে গেলেও এখনও বিশ্ববিদ্যালয়ে আসেননি নতুন উপাচার্য। শনিবার তার আসার গুঞ্জনে রাতভর প্রধান ফটকে অবস্থান নেন শিক্ষার্থীরা। আজ টানা পঞ্চম দিনের মতো শাটডাউন কর্মসূচি চলছে তাদের। শিক্ষার্থীদের পাশাপাশি বৃহস্পতিবার শিক্ষক সমিতি এবং শুক্রবার কর্মকর্তা সমিতি পূর্ণ কর্মবিরতির ঘোষণা দেয়। আজ এক জরুরি সভায় চুয়েটের কর্মচারী সমিতিও কর্মবিরতির ঘোষণা দিয়েছে। এতে পরিস্থিতি আরও জটিল হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালু নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

চুয়েট আন্দোলন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালু নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

নতুন উপাচার্যের যোগদান, অচলাবস্থা বাড়ছে চুয়েটে

নতুন উপাচার্যের যোগদান, অচলাবস্থা বাড়ছে চুয়েটে

চুয়েটে আন্দোলনের মধ্যেই যেভাবে যোগদান করলেন নতুন উপাচার্য

চুয়েটে আন্দোলনের মধ্যেই যেভাবে যোগদান করলেন নতুন উপাচার্য

উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে চলছে সর্বাত্মক শাটডাউন

উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে চলছে সর্বাত্মক শাটডাউন

১৫ দিনে তিন শিক্ষার্থীর মৃত্যু, চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা

১৫ দিনে তিন শিক্ষার্থীর মৃত্যু, চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা

দুই সপ্তাহের ব্যবধানে চুয়েটের পুকুরে আরও ২ শিক্ষার্থীর মৃত্যু

দুই সপ্তাহের ব্যবধানে চুয়েটের পুকুরে আরও ২ শিক্ষার্থীর মৃত্যু

আরও পড়ুন

সিকৃবির নতুন উপাচার্য ড. মুহাম্মদ শফি উল্যাহ মজুমদার

সিকৃবির নতুন উপাচার্য ড. মুহাম্মদ শফি উল্যাহ মজুমদার

চুয়েট আন্দোলন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালু নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালু নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তির নেতা বহিষ্কার

হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তির নেতা বহিষ্কার

বাংলাদেশিদের জন্য ইরানে বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ

বাংলাদেশিদের জন্য ইরানে বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম