Logo
Logo
×
   

রাজধানী

রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৩৬ এএম

রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে

ফাইল ছবি।

রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। মঙ্গলবার (১৮ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

অর্থ উপদেষ্টার কর্মসূচি

• বেল ১১টা : সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অংশ নেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সমাজকল্যাণ উপদেষ্টার কর্মসূচি

• বেলা ১১টা : বিজয়নগরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ভূমির হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

• বিকাল ৩টা : বাংলাদেশ শিশু একাডেমিতে আন্তঃকলেজ বিতর্ক উৎসব-এর ফাইনাল পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও অংশ নেবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

জামায়াতের কর্মসূচি

• সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট : মিরপুর-১৪ জামেউল উলুম মাদ্রাসা মাঠে কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .