Logo
Logo
×
   

রাজধানী

রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৩ পিএম

রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর হাজারীবাগের টালী অফিসের গলির পঞ্চম তলার একটি কক্ষ থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ঝুলন্ত উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আনিশা ফেরদৌসী (২২) হাজারীবাগের স্থানীয় বাসিন্দা এবং জলিল রহমানের মেয়ে। তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি) এর কম্পিউটার সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আনিশার বাবা জলিল রহমান বলেন, আমার মেয়ে চতুর্থ সেমিস্টার শেষ করে পঞ্চম সেমিস্টারে পড়াশোনা করছিল। পরিবারের কাউকে না জানিয়ে সে গোপনে বিয়ে করেছিল। বিকালের দিকে এ বিষয়টি জানাজানি হয়। পরে পারিবারিক কলহের কারণে আমার মেয়ে তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে রাখে। কিছু সময় পরে দরজা ভেঙে দেখি, সে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। এরপর দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি হাজারীবাগ থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম