Logo
Logo
×
   

রাজধানী

তেজগাঁও প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১১:৪০ পিএম

তেজগাঁও প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দোয়া ও ইফতার অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ঝিল রেস্তোরাঁয় তেজগাঁও প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, সুধীজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মো. ইসমাইল মিয়া। পরে তেজগাঁও প্রেসক্লাবের আহ্বায়ক মো. ইলিয়াছ মিয়া শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লাবের প্রধান উপদেষ্টা মো. মাইন উদ্দিন রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা এম একরামুল হক আসাদ ও আনিসুল হক বাবু।

এ সময় দৈনিক বাঙ্গালীর কণ্ঠের সম্পাদক শফিউল আজম, ইফতার মাহফিলের আহ্বায়ক মো. বাহার চৌধুরীসহ তেজগাঁও প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আবু মুসাসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাশেদ হোসেন স্বপন, মুস্তাফিজুর রহমান খান, শাহিনুর রশিদ খান, নার্গিস কবির, মোহাম্মদ বাহার চৌধুরী, নার্গিস চৌধুরী, বাবুল ইসলাম, জাকিয়া হোসেন, সারোয়ার হোসেন খান পলাশ, আহম্মেদ রুহুল, মামুনুর রশিদ জয় ও সাদিয়া তাবাসসুম সেতুসহ অনেকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেজগাঁও প্রেসক্লাবের আহ্বায়ক মো. ইলিয়াছ মিয়া এবং সঞ্চালনা করেন এস এম শামীম। দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা জাকারিয়া।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম