ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৯:৪১ এএম
সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ সোমবার (১৬ জানুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
পরিবেশ মন্ত্রীর কর্মসূচি
বেলা ১১টায় ফেনীর দাগনভুইয়ায় দাদনারখাল এলাকায় দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচিতে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রীর কর্মসূচি
আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উদযাপন উপলক্ষ্যে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সকাল ১০টায় মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এবং রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
পরিদর্শনের পরে সকাল সাড়ে ১০টায় মহাখালী বাসস্ট্যান্ড আউট গেইটে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে।
