Logo
Logo
×
   

রাজধানী

যাত্রীদের অভিযোগে তাৎক্ষণিক লঞ্চ ছাড়ার ব্যবস্থা করলেন প্রতিমন্ত্রী

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৪:০৩ এএম

যাত্রীদের অভিযোগে তাৎক্ষণিক লঞ্চ ছাড়ার ব্যবস্থা করলেন প্রতিমন্ত্রী

ছবি-যুগান্তর

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে নৌপথে লঞ্চ যাত্রায় অনেকটা স্বস্তি মিলেছে যাত্রীদের। বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকা নদী বন্দরে নৌ পরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান পরিদর্শনে এসে ঢাকা নদীবন্দরে যাত্রী সেবা তদারকি করেছেন।

এ সময় অতিরিক্ত যাত্রী বোঝাই কয়েকটি লঞ্চ নির্ধারিত সময়ের আগেই তাৎক্ষণিক ছাড়ার ব্যবস্থা করেন তিনি। এতে যাত্রীরা প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান। এসময় তিনি একাধিক লঞ্চে যাত্রীদের সঙ্গে কথা বলে ভোগান্তির খোঁজ নেন এবং নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেন।‌

বৃহস্পতিবার রাত পর্যন্ত যাত্রীর চাপ স্বাভাবিক রয়েছে। এদিন দেশের বিভিন্ন গন্তব্যে শতাধিক লঞ্চ ছেড়ে গেছে। এদিকে যুগান্তর অনলাইনে সংবাদ প্রকাশের পর যাত্রীবাহী নৌ যানের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করার জন্য সরকারের পক্ষ থেকে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য লঞ্চ মালিক ও বাংলাদেশ রিভার ফুয়েল ট্রেড এসোসিয়েশনের নেতারা স্বস্তি প্রকাশ করেছেন।

সংগঠনটির সভাপতি মোঃ সারওয়ার জানান, গতকাল যুগান্তরের সংবাদপ্রকাশের পরে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট কোম্পানী গুলো আমাদের সাথে সমন্বয় করে পর্যাপ্ত তেল সরবরাহ নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত তেলের কোন সংকট নেই। ঈদের বন্ধের সময় ডিপো থেকে তেল সরবরাহ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম