বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাককর্মীদের সড়ক অবরোধ
তেজগাঁও (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১২:৪২ পিএম
সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন নাসা গ্রুপের পোশাক শ্রমিকরা। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বকেয়া বেতনের দাবিতে মহাখালী নাবিস্কোর মাঝামাঝি তেজগাঁও লিংক রোড এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন নাসা গ্রুপের পোশাক শ্রমিকরা। ফলে এই রুটে চলাচলকারী যানবাহনের অন্য সড়ক ব্যবহারে করতে সড়কে ডাইভারশন করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার পর গুলশান জোনের ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
পুলিশ বলছে, মহাখালী-নাবিস্কোর মাঝামাঝি তেজগাঁও লিংক রোডের মুখে নাসা গ্রুপের আনুমানিক সাত-আট’শ পোশাককর্মী বেতনের দাবিতে রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন। এতে তেজগাঁও টু মহাখালী- উত্তরা রুটে এবং উত্তরা টু মহাখালী- তেজগাঁও রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
ট্রাফিক পুলিশের পক্ষে ভোগান্তি এড়াতে ডাইভারশন অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়েছে।
তারা জানিয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে উত্তরা-মহাখালী রুটে চলাচল করা যাবে। মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে উত্তরা/গুলশান/বনানী থেকে তেজগাঁওয়ের দিকে চলাচল করা যাবে।
এ ছাড়া কাকলি বামে মোড়-কামাল আতাতুর্ক সড়ক-গুলশান-২ হয়ে নতুন বাজার/গুলশান-১ হয়ে রামপুরা, হাতির ঝিলগামী গন্তব্যে যাওয়া যাচ্ছে। অনুরুপভাবে বিপরীত দিক থেকে চলাচল করা যাবে।
