Logo
Logo
×

Advertisement

রাজধানী

ঝিলমিল আবাসন প্রকল্প পরিদর্শন করলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

Advertisement

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১০:৪৭ পিএম

ঝিলমিল আবাসন প্রকল্প পরিদর্শন করলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

মন্ত্রী আরও বলেন, অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স নির্মাণের কাজও দ্রুত শুরু করা হবে।

Advertisement

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়িঘর নির্মাণ করে বসবাস করতে পারে- সেই সুবিধা নিশ্চিত করতে কাজ করছে সরকার।

বুধবার (১০ জুন) কেরানীগঞ্জ উপজেলার ঝিলমিল আবাসিক প্রকল্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, অনেক বছর ধরে ঝিলমিল প্রকল্পে আশানুরূপ অগ্রগতি হয়নি। এর অভ্যন্তরে থানা, স্কুল, হাসপাতাল ও ইটিপি নির্মাণের কাজ চলমান রয়েছে। প্রকল্প এলাকা আলোকিত করার জন্য স্ট্রিট লাইট স্থাপন এবং নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা বসানো হবে।

মন্ত্রী আরও বলেন, অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স নির্মাণের কাজও দ্রুত শুরু করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাকারিয়া তাহের বলেন, ঝিলমিল প্রকল্প এলাকায় থানা স্থাপনের কাজ চলমান রয়েছে। এর মধ্যে স্থানীয় থানার পাঁচটি টহল দল এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করছে।

এ সময় উপস্থিত ছিলেন- গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, ফিরেছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড

রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, ফিরেছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড

মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেফতার ৮

মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেফতার ৮

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

১৭ বছরের কিশোরের জামিনে অধিকতর শুনানি ৪ অক্টোবর

গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত ১৭ বছরের কিশোরের জামিনে অধিকতর শুনানি ৪ অক্টোবর

আরও পড়ুন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১২ দিনব্যাপী বর্ষাকালীন এডিস মশার লার্ভা জরিপ শুরু

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১২ দিনব্যাপী বর্ষাকালীন এডিস মশার লার্ভা জরিপ শুরু

আদাবরে বাড়ি ও মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, গ্রেফতার ১৩

আদাবরে বাড়ি ও মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, গ্রেফতার ১৩

রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, ফিরেছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড

রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, ফিরেছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড

মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেফতার ৮

মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেফতার ৮

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম