Logo
Logo
×
   

রাজধানী

রাজধানীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

Icon

তেজগাঁও (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১১:৩৬ এএম

রাজধানীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে রাজধানী ঢাকার মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। 

মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে শ্রমিকরা সড়কে অবস্থান নেন। এর ফলে সড়কটির দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার সকাল থেকে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে রেখেছেন গার্মেন্টস শ্রমিকরা। এর ফলে সড়কটির উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি করেছে। অবরোধের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও অফিসগামী মানুষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন। এ সময় গার্মেন্টস শ্রমিকরা ৭টি দাবি জানান। সেগুলো হলো—

১)গত মে মাসের বেতন।

২) ২০২৫ সালের ছুটির টাকা।

৩) ডিসেম্বর-২০২৫ এর এরিয়া বিলের টাকা।

৪) নোটিশ পে-বিল পরিশোধ করতে হবে।

৫) শ্রম আইন অনুযায়ী পরবর্তী ৪ (চার) মাস তথা ১২০ (একশত বিশ) দিনের বেতন-ভাতা পরিশোধ করতে হবে।

৬) শ্রম আইন অনুযায়ী সব শ্রমিক-কর্মচারীর সার্ভিস বেনিফিট ১০০ শতাংশ পরিশোধ করতে হবে।

৭) শ্রমিক-কর্মচারীদের প্রাপ্য পরিশোধের ক্ষেত্রে কোনো হ্যারাসমেন্ট (পুলিশি মামলা, হুমকি, ভয়ভীতি প্রদর্শন, শারীরিক মানুষিক অত্যাচার) করা থেকে বিরত থাকতে হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম