Logo
Logo
×
   

রাজধানী

রাজধানীর মোহাম্মদপুরে চালু হচ্ছে কমিউনিটি পুলিশিং: ববি হাজ্জাজ

Icon

ধানমন্ডি (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১১:০২ পিএম

রাজধানীর মোহাম্মদপুরে চালু হচ্ছে কমিউনিটি পুলিশিং: ববি হাজ্জাজ

মোহাম্মদপুরে কোনো ধরনের সন্ত্রাস, আগ্রাসন কিংবা চাঁদাবাজি বরদাশত করা হবে না বলেছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত কমিউনিটি পুলিশিং সেবা চালু করা হবে।

শুক্রবার (১৯ জুন) বিকালে মোহাম্মদপুরের রিং রোডে সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা-১৩ আসনের নাগরিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত উন্মুক্ত টাউন হল আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন।

সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন। জবাবে ববি হাজ্জাজ বলেন, এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সক্রিয়ভাবে অংশ নিতে হবে। নিরাপত্তা জোরদারে টহল কার্যক্রম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে এ ক্ষেত্রে আরও উন্নয়ন প্রয়োজন।

প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি তার সহকর্মী নুর ইসলাম নিরাপত্তাহীনতার কারণে হামলার শিকার হয়েছেন। এ ধরনের ঘটনা প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই এ-সংক্রান্ত কমিটি গঠন করা হবে।

তিনি বলেন, মোহাম্মদপুরে কোনো ধরনের সন্ত্রাস, আগ্রাসন কিংবা চাঁদাবাজি বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে।

গ্যাস সংকট প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, এটি শুধু মোহাম্মদপুরের নয়, সারা দেশের একটি সমস্যা। তবে যেসব এলাকায় সরকারি অনুমোদন অনুযায়ী গ্যাস সরবরাহের ব্যবস্থা রয়েছে, সেখানে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে। আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংযোগ সম্প্রসারণের লক্ষ্যে কাজ এগিয়ে চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম