Logo
Logo
×

Advertisement

রাজধানী

ধানমন্ডি ৩২ নম্বরে ছবি ও ভিডিও ধারণ করায় একজন আটক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:১৯ পিএম

ধানমন্ডি ৩২ নম্বরে ছবি ও ভিডিও ধারণ করায় একজন আটক

Advertisement

ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) দুপুরের দিকে তাকে হেফাজতে নেওয়া হয়। আটককৃত ব্যক্তির নাম সাখাওয়াত হোসেন, যিনি নিজেকে ‘জুলাই যোদ্ধা’ বলে পরিচয় দিয়েছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, ধানমন্ডি ৩২ নম্বরের একটি ক্ষতিগ্রস্ত ভবনের ছবি ও ভিডিও ধারণ করতে দেখা যায় তাকে। বিষয়টি সন্দেহজনক মনে হলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তার কাছে এ বিষয়ে জানতে চান।

জিজ্ঞাসাবাদের সময় তিনি সেখানে উপস্থিত থাকার কারণ এবং ছবি বা ভিডিও ধারণের উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ও সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি বলে জানিয়েছে পুলিশ।

এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন দেখার জন্য চাইলে তিনি তা দেখাতে অস্বীকৃতি জানান। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে প্রাথমিক তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ধানমন্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩

ধানমন্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩

ধানমন্ডি ২৭-এ বহুতল ভবনে আগুন

ধানমন্ডি ২৭-এ বহুতল ভবনে আগুন

ধানমন্ডি ৩২ নম্বরে সতর্ক অবস্থানে পুলিশ, ফুল দিতে আসা যুবলীগ কর্মী আটক

ধানমন্ডি ৩২ নম্বরে সতর্ক অবস্থানে পুলিশ, ফুল দিতে আসা যুবলীগ কর্মী আটক

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল

ধানমন্ডিতে আর যত্রতত্র বাণিজ্যিক অনুমতি নয়

অবৈধ স্থাপনা চিহ্নিতের নির্দেশ ধানমন্ডিতে আর যত্রতত্র বাণিজ্যিক অনুমতি নয়

ধানমন্ডি ৩২ নম্বরে মিছিল নিয়ে যাওয়ার পথে ৪ আ.লীগ কর্মী গ্রেফতার

ধানমন্ডি ৩২ নম্বরে মিছিল নিয়ে যাওয়ার পথে ৪ আ.লীগ কর্মী গ্রেফতার

আরও পড়ুন

ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতাল প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম