রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৯:৫৭ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।
শুক্রবার (১৭ জুলাই) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
ডিএনসিসি প্রশাসকের কর্মসূচি
জুমার নামাজের পর বিকাল ২টায় রাজধানীর শেওড়াপাড়ায় গ্রীন লাইফ হাসপাতালের উদ্বোধন করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। উদ্বোধন শেষে তিনি হাসপাতালটি পরিদর্শন করবেন।
এনবিএ'র নতুন সদস্য বরণ ও প্রেজেন্টার্স নাইট
বিকাল ৫টা থেকে রাজধানীর বনানী ক্লাব লিমিটেডে বেসরকারি টেলিভিশন ও রেডিওর সংবাদ উপস্থাপকদের সংগঠন নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স অব বাংলাদেশ (এনবিএ)-এর নতুন সদস্য বরণ, প্রেজেন্টার্স নাইট ও ইজিএম-২০২৬ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। গেস্ট অব অনার হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এনবিএ সভাপতি অধ্যাপক ডা. সাকলায়েন রাসেল।
