Logo
Logo
×

Advertisement

রাজধানী

সদরঘাটে ট্রলারডুবি, নিখোঁজ দুজনকে জীবিত উদ্ধার

Advertisement

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৩:৫৪ পিএম

সদরঘাটে ট্রলারডুবি, নিখোঁজ দুজনকে জীবিত উদ্ধার

ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ দুজনসহ মোট ১০ জনকে উদ্ধার করা হয়েছে।

Advertisement

রাজধানীর সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় কুমিল্লাগামী একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ দুজনসহ মোট ১০ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম।

এর আগে, রোববার (১৯ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিটে বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহী সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে সদরঘাট নদী ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট সকাল ৯টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম জানান, ট্রলারটিতে মোট ১০ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আটজনকে নিরাপদে উদ্ধার করা হয়। তবে প্রাথমিকভাবে আরও দুইজন নিখোঁজ থাকার তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল নদীতে তল্লাশি ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

তিনি বলেন, উদ্ধার অভিযান চলাকালে পরে জানা যায়, নিখোঁজ দুই ব্যক্তি দুর্ঘটনার পর সাঁতরে নদীর অপর পারে নিরাপদে উঠতে সক্ষম হন। তবে তাদের কাছে কোনো মোবাইল ফোন না থাকায় তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্য বা ট্রলারের মালিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে প্রথমদিকে তারা নিখোঁজ রয়েছেন বলেই ধারণা করা হয়।

আনোয়ারুল ইসলাম আরও জানান, পরবর্তীতে পরিবারের সদস্যদের মাধ্যমে তারা ট্রলারের মালিককে নিজেদের নিরাপদে থাকার বিষয়টি জানালে ট্রলারের মালিক দুইজনের নিরাপদে থাকার বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি নিখোঁজ থাকার অভিযোগ পাওয়া যায়নি।

তিনি বলেন, অন্য কোনো নিখোঁজের অভিযোগ না থাকায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। পরে সদরঘাট নদী ফায়ার স্টেশনের উদ্ধারকারী ইউনিট স্টেশনে ফিরে যায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ট্রলারটি কুমিল্লার উদ্দেশে যাচ্ছিল। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা এবং স্থানীয়দের তাৎক্ষণিক সহযোগিতার ফলে ট্রলারের ১০ আরোহীই জীবিত উদ্ধার অথবা নিরাপদে ফিরে আসেন। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

১৭ বছরের কিশোরের জামিনে অধিকতর শুনানি ৪ অক্টোবর

গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত ১৭ বছরের কিশোরের জামিনে অধিকতর শুনানি ৪ অক্টোবর

জমির দখল-বেদখল কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ

জমির দখল-বেদখল কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই শুরু হোক ঘর থেকেই: ডিসি ফরিদা

ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই শুরু হোক ঘর থেকেই: ডিসি ফরিদা

পূর্বাচলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার মা-স্ত্রীর

পূর্বাচলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার মা-স্ত্রীর

আরও পড়ুন

ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতাল প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম