Logo
Logo
×
   

রাজধানী

সাভারে দুই ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০১:২৪ পিএম

সাভারে দুই ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

সাভারে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করায় দুই ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। দুর্বৃত্তদের উপর্যুপরি কোপে গুরুতর আহত দুই ভাই বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (১৯ জুলাই) রাত ৯টার দিকে সাভারের রাজাশন ডাইলমোড় এলাকার ইসলাম মাইজভান্ডারী প্রাইমারি স্কুলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- সবুজ বাদশা (২৫) ও সজিব বাদশা (২৫)। তারা শহিদুল ইসলামের ছেলে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে রাতেই এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের ভাষ্য, তাদের শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক।

আহতদের পরিবারের অভিযোগ, এলাকার চিহ্নিত মাদককারবারি শামীমের সহযোগীরা হাসানের নেতৃত্বে তাদের ওপর হামলা চালায়। পরিবারের দাবি, কিছুদিন আগে শামীমকে গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করায় প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে। শামীম বর্তমানে কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি নুর মোহাম্মদ বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম