Logo
Logo
×
   

রাজধানী

সাতক্ষীরা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৩:৪৪ পিএম

সাতক্ষীরা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেফতার

মো. নজরুল ইসলাম। ফাইল ছবি

কার্যক্রম নিষিদ্ধ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৭ জুলাই) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নজরুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি সূত্র জানিয়েছে, সোমবার গোপন সংবাদে ডিবি পুলিশের একটি দল বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় অভিযান চালিয়ে নজরুল ইসলামকে গ্রেফতার করে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম