মিরপুরে টিসিবির পণ্য নেওয়ার সময় দেয়াল ধসে নিহত ২
মিরপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০২:৫৯ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
মঙ্গলবার (২৮ জুলাই) মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর (লাভ রোড়, মন্দির রোড়) ধসে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত দুজনের পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ওই এলাকার ডাব বিক্রেতা শাকিব বলেন, টিসিবির পণ্য নিতে অনেকে লাইন ধরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে দেয়াল ধস পড়তে দেখে আমি দৌড়ে যাই। এ সময় দেয়াল চাপা পড়ে ৭ থেকে ৮ জন আহত হন। এদের মধ্যে পা ভেঙে যাওয়া এক নারীকে দেখতে পাই।
ডিএমপির মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোস্তাক সরকার বলেন, আমি ঘটনাস্থলে আছি। নিহতদের বিস্তারিত পরিচয় পরে জানাব।
