Logo
Logo
×
   

রাজধানী

কামরাঙ্গীরচরে নদীতে গোসলে নেমে নিখোঁজ ১০ বছরের শিশু

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৩:০৬ এএম

কামরাঙ্গীরচরে নদীতে গোসলে নেমে নিখোঁজ ১০ বছরের শিশু

নিখোঁজ জুবায়ের আহমেদ সোহান ।

রাজধানীর কামরাঙ্গীরচরে নদীতে গোসল করতে নেমে জুবায়ের আহমেদ সোহান (১০) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। দিনভর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল অভিযান পরিচালনা করেও তার কোনো সন্ধান পায়নি।

শুক্রবার (৩১ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে কামরাঙ্গীরচর থানার ৫৭ নম্বর ওয়ার্ডের নূরবাগ মাদ্রাসা ঘাট-সংলগ্ন বেড়িবাঁধ এলাকার নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিশুটি জুবায়ের আহমেদ সোহান (১০)। সে সোহাগ সরদারের ছেলে। তাদের বাড়ি কামরাঙ্গীরচরের নূরবাগ এলাকায়।

বিষয়টি নিশ্চিত করে বঙ্গবাজার ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক যুগান্তরকে জানান, বিকালে নদীতে গোসল করার সময় হঠাৎ তীব্র স্রোতের টানে জুবায়ের ভেসে যায়। সঙ্গে থাকা লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।

উদ্ধারকারী দলের প্রাথমিক ধারণা, নদীর প্রবল স্রোতের কারণে শিশুটি ভেসে অজ্ঞাত স্থানে চলে গেছে। এ কারণে নদীর বিভিন্ন স্থানে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে দিনের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। তবে নিখোঁজ শিশুটিকে উদ্ধারে শনিবার (১ আগস্ট) আবারও উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .