Logo
Logo
×
   

রাজধানী

শিক্ষার্থীদের বাড়িতে একটি করে গাছ লাগানোর আহ্বান

Icon

মিরপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৬:৩১ পিএম

শিক্ষার্থীদের বাড়িতে একটি করে গাছ লাগানোর আহ্বান

শিক্ষার্থীদের বাড়িতে একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গলবার রাজধানীর মিরপুরে পল্লবী ডিগ্রি কলেজ ও মাজেদুল ইসলাম মডেল হাই স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি। 

আমিনুল হক বলেন, গাছ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, এটি মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ উপহার দিতে এখন থেকেই সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, প্রত্যেকে যদি নিজের বাড়ির সামনে বা আশপাশে অন্তত একটি করে গাছ লাগায়, তাহলে সম্মিলিতভাবে এর বড় ইতিবাচক প্রভাব পড়বে। শিক্ষার্থীদের ছোট ছোট উদ্যোগই ভবিষ্যতে একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সহায়ক হবে।

বৃক্ষরোপণ কর্মসূচির আগে প্রতিমন্ত্রী আমিনুল হক কোমলমতি শিশু ও শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান। এ সময় শিক্ষার্থীদের মধ্যে তাকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। 

কর্মসূচিতে বিদ্যালয় ও কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম