রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৯:৫৫ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। শুক্রবার (১৪ আগস্ট) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
ক্রীড়া প্রতিমন্ত্রীর কর্মসূচি
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আন্তর্জাতিক যুব দিবস-২০২৬ উপলক্ষে ‘দক্ষ যুবশক্তি গড়ে তুলতে সরকারি ও বেসরকারি খাতের সম্পৃক্ততা’ শীর্ষক ছায়া সংসদ অনুষ্ঠিত হবে। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
সমাজকল্যাণমন্ত্রীর কর্মসূচি
সকাল ১০টা ৩০ মিনিটে স্টেডিয়াম রোডের মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে জাতীয় কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এদিন বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল অডিটোরিয়ামে দিনাজপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সংঘ আয়োজিত নবীনবরণ ও গুণী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিকাল ৫টায় জাতীয় প্রেস ক্লাবে শিশুদের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
