Logo
Logo
×

Advertisement

রাজধানী

নগরীতে ডেকোরেটিভ পোল স্থাপন করা হবে: ডিএনসিসি প্রশাসক

Advertisement

Icon

তেজগাঁও (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৮:৩৬ পিএম

নগরীতে ডেকোরেটিভ পোল স্থাপন করা হবে: ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে স্মার্ট লাইটের ডেকোরেটিভ পোল উদ্বোধনকালে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান। ছবি: যুগান্তর

Advertisement

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, ডিএনসিসির বিভিন্ন প্রধান সড়কে নাগরিকদের চলাচলের সুবিধার্থে ও সৌন্দর্যবর্ধনে ডেকোরেটিভ পোল স্থাপন করা হবে এবং আমরা সবাই মিলে এই শহরকে আধুনিক, পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলব।

রোববার (২৩ আগস্ট) সকালে রাজধানীর খামার বাড়ির গোল চত্বর এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগের উদ্যোগে স্মার্ট লাইটের ডেকোরেটিভ পোল উদ্বোধনকালে তিনি এসব কথা জানান।

শফিকুল ইসলাম খান বলেন, ঢাকা নগরীকে আলোকিত ও আধুনিক করে গড়ে তোলার নির্দেশনা রয়েছে। এজন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। 

তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি এর রক্ষণাবেক্ষণের দায়িত্বও সিটি করপোরেশন পালন করবে। তবে এ কাজে নগরবাসী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

ডিএনসিসি প্রশাসক বলেন, আমাদের নির্বাচনি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে।  

উদ্বোধনী অনুষ্ঠানে সিটি করপোরেশনের কর্মকর্তা ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা

ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় দুদকের নজর

ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় দুদকের নজর

পাটওয়ারীর পর এবার আসিফ মাহমুদের ভোটার এলাকা পরিবর্তন

পাটওয়ারীর পর এবার আসিফ মাহমুদের ভোটার এলাকা পরিবর্তন

প্রশাসককে সঙ্গে নিয়ে রাতের নগর ব্যবস্থাপনা যাচাই করলেন প্রধানমন্ত্রী

প্রশাসককে সঙ্গে নিয়ে রাতের নগর ব্যবস্থাপনা যাচাই করলেন প্রধানমন্ত্রী

ছাত্রদল মানুষের সেবায় কাজ করছে: ডিএনসিসি প্রশাসক

ছাত্রদল মানুষের সেবায় কাজ করছে: ডিএনসিসি প্রশাসক

আরও পড়ুন

ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতাল প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম