উত্তরায় প্রকাশ্য দিবালোকে ২ লাখ টাকা ছিনতাই
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৪:৩৮ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর উত্তরায় প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে ২ লাখ ১ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঘটনাস্থলে পৌঁছালে এক ব্যক্তি রিকশা থামানোর জন্য সংকেত দেন। রিকশা থামানোর পর আরও তিনজন সেখানে আসেন। এ সময় তাদের একজন নাদিম আহমেদের দিকে পিস্তল তাক করে নিজেকে ‘পিস্তল বাবু’ পরিচয় দেন। পরে তার সঙ্গে থাকা ২ লাখ ১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান দুর্বৃত্তরা।
নূর নাফি ডেভেলপারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মনির হোসেন বলেন, অফিস থেকে টাকা নিয়ে রাজউকের ফি জমা দিতে জনতা ব্যাংকে যাওয়ার পথে সুজন ছিনতাইয়ের শিকার হয়েছেন।
তিনি জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।
